ঢাকাFriday , 13 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তান দল থেকে বাদ উমর আকমল

Link Copied!

omar-akmalস্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের টি২০ দল থেকে বাদ পড়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান উমর আকমল। তার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হয়েছে। কায়েদে আজম ট্রফিতে হায়দারাবাদ এবং সুই নর্দার্ন গ্যাসের ম্যাচ চলাকালীন কোন অনুমতি ছাড়াই আকমল এক পার্টিতে অংশ নেন।
তার বাদ পড়ার কারণ যে এটাই সেটা আকারে ইঙ্গিতে জানিয়েছেন প্রধান নির্বাচক হারুন রশিদ, ‘উমর আকমল আমাদের বিবেচনায় ছিল। কিন্তু সে বাদ পড়েছে বোর্ডের নির্দেশ অমান্য করায়।’
তবে উমর আকমলের জায়গায় যিনি এসেছেন সেই রাফাতুল্লাহ মোহমান্দের বয়সের দিকে তাকালে চোখ কপালে উঠতে বাধ্য! টি২০ ক্রিকেট যেখানে তাজা রক্তের খেলা, সেখানে ৩৯ বছর বয়সী একজন দলে! রাফাতুল্লাহর বয়স যে ৩৯! এই বয়সে বেশিরভাগ ক্রিকেটার অবসর নিয়ে ফেলেন। আর তিনি কি না কেবল সুযোগ পেলেন। অবাক করার মতোই ব্যাপার।
দীর্ঘসময় ধরে ঘরোয়া ক্রিকেট খেলা রাফাতুল্লাহর একটি বিশ্বরেকর্ডও আছে। তবে সেটি প্রথম শ্রেনীর ক্রিকেটে। দ্বিতীয় উইকেটে রাফাতুল্লাহ আমের সাজ্জাদকে নিয়ে  গড়েন ৫৮০ রানের জুটি।
আকমলের মতো টি২০ দল থেকে বাদ পড়েছেন ওপেনার মুক্তার আহমেদও। দলে ঢুকেছেন ইফতেখার আহমেদ, সরফরাজ আহমেদ এবং আনোয়ার আলী। ইমাদ ওয়াসিমকেও দলে রাখা হয়েছে। তবে পুরোপুরি ফিট হতে না পারলে তার স্থলাভিষিক্ত হবেন অলরাউন্ডার বিলাল আসিফ।
পাকিস্তানের টি২০ দল: আহমেদ শেহজাদ, মোহাম্মদ হাফিজ, রাফাতুল্লাহ মোহমান্দ, শোয়েব মালিক, শোয়েব মাকসুদ, ইফতেখার আহমেদ, শহিদ আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান, সরফরাজ আহমেদ, আনোয়ার আলী, ইমাদ ওয়াসিম, ইমরান খান, মোহাম্মদ ইরফান, সোহেল তানভির, ওয়াহাব রিয়াজ, আমির ইয়ামিন।