ঢাকাFriday , 13 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চুক্তি থেকে বাদ আজমল

Link Copied!

ajmolস্পোর্টস ডেস্ক : আইসিসির প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ আনার ঘটনায় অফ-স্পিনার সাঈদ আজমলকে চুক্তি থেকে বাদ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান এটিকে ‘ন্যূনতম শাস্তি’ হিসেবে দেখছেন।
কিছুদিন এক টিভি অনুষ্ঠানে বোলিং অ্যাকশন-সংক্রান্ত বিষয়ে আইসিসির কড়া সমালোচনা করেছিলেন সাঈদ আজমল। আইসিসির নিয়ম একেক জনের জন্য একেক রকম বলে গুরুতর অভিযোগ আনেন তিনি। শুধু তাই নয়, ভারতের প্রতি আঙুল তোলার পাশাপাশি ভারতীয় অফ-স্পিনার হরভজন সিংকে ‘চাকার’ বলে তীর ছুঁড়েছেন। মূলত হরভজনকে নিয়ে করা মন্তব্য নিয়েই ‘বিব্রত’ হয়ে পড়ে পিসিবি।
আজমলের মন্তব্যের ব্যাপারে দুঃখ প্রকাশ করে শাহরিয়ার খান বলেন, ‘আমরা তার মন্তব্য নিয়ে দুঃখিত।  শৃঙ্খলা ভঙ্গের ঘটনায় আমরা তার বিরুদ্ধে ন্যূনতম ব্যবস্থা গ্রহণ করেছি, তাকে চুক্তি থেকে বাদ দিয়েছি এবং তার বেতন-ভাতা বন্ধ করেছি। তার কাছ থেকে এই বিষয়ে আমরা ব্যাখ্যা চেয়েছি।’
গত এপ্রিল থেকে পাকিস্তান দলের বাইরে থাকা সত্ত্বেও সাঈদ আজমলকে কেন্দ্রীয় চুক্তির ‘বি’ ক্যাটাগরিতে রেখেছিল পিসিবি। বোলিং অ্যাকশন শুধরে জাতীয় দলে তাকে ফেরানোর জন্য পিসিবি চেষ্টা কোনো কমতি করেনি।
সেই বিষয়ে আলোকপাত করে পিসিবি চেয়ারম্যান বলেন, ‘আজমল যেন আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারে সেজন্য আমরা যথাসম্ভব সব ব্যবস্থাই নিয়েছিলাম। আমরা তাকে সহযোগিতা করেছি, তার পাশে থেকেছি। সাকলাইন মুশতাকের মতো বিশেষজ্ঞকে নিয়োগ দিয়েছি তার অ্যাকশন শুধরানোর জন্য। সে যে মন্তব্য করেছে তা দুঃখজনক। আমরা তার মন্তব্যকে সমর্থন করি না।’