বিনোদন ডেস্ক : চলতি বছর ধুমধাম করে বিয়ে করেছেন বলিউডের হার্টথ্রব অভিনেতা শহীদ কাপুর ও দিল্লীর মেয়ে মীরা রাজপুত। অন্যান্যদের মত বিবাহোত্তর সংবর্ধনায় আমন্ত্রিত ছিলেন শহীদের প্রাক্তন প্রেমিকা কারিনা কাপুরও। কিন্তু দাওয়াত পেয়েও সেবার আসেননি কারিনা। কিন্তু সম্প্রতি শিল্পা শেঠির আমন্ত্রণে দীপাবলি অনুষ্ঠানে সদ্য বিবাহিত শহীদ-মীরার মুখোমুখি কারিনা-সাইফ দম্পতি!
জানা গেছে, গত পরশু ছিল হ্যাপী দিওয়ালে। আর এবার মহা ধুমধামে বলিউডের সতীর্থদের নিয়ে ‘দিওয়ালে বি ব্যাশ’-এর আয়োজন করেছিলেন ‘ধারকান’ অভিনেত্রী শিল্পা শেঠি। সহ অভিনেত্রীরর আমন্ত্রণে সেদিন শিল্পার বাড়িতে রাতে হাজির হয়েছিলেন বলিউডের সাবেক বর্তমান তারকা ও তারকা দম্পতি। আর সেই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন কারিনা কাপুর ও শহীদ কাপুর দম্পতিও। তবে একই অনুষ্ঠানে উপস্থিত থেকেও একে অন্যকে উপেক্ষা করে গেছেন বলে জানা গেছে।
এছাড়াও আমন্ত্রিত অতিথিদের প্রায় সবাই ফটো সেশনে অংশ নিলেও কারিনা নাকি ইচ্ছে করেই ফটো সেশনে অংশ নেননি। শহীদ-মীরাকে দেখেও এড়িয়ে গেছেন কারিনা।
উল্লেখ্য, কারিনা কাপুরের সাথে এক সময় তুমুল প্রেমের সম্পর্ক ছিল হার্টথ্রব অভিনেতা শহীদ কাপুরের। কিন্তু তাদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটলে তাদেরকে আর একসাথে কোথাও দেখা যায়নি। তাদের অভিনীত শেষ ছবি ‘জব উই মিট’। যদিও ‘উড়তা পাঞ্জাব’ নামের একটি ছবিতে অভিনয় করতে চলেছেন শহীদ ও কারিনা। তবে তাদেরকে একই ফ্রেমে কখনো দেখা যাবে না বলেও নির্মাতা সূত্রে জানা গেছে!

