ঢাকাFriday , 13 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফেব্রুয়ারিতে সমকামি অধ্যাপকের গল্প দেখবে ভারতীয় দর্শক

Link Copied!

aligarhবিনোদন ডেস্ক : এশিয়ার সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ ‘বুসান ফিল্ম ফেস্টিভাল’ এবং মুম্বাই ফিল্ম ফেস্টিভালের ১৭তম আসরে প্রদর্শনের পর এবার সর্ব সাধারণের জন্য ছবিটিকে সিনেমা হলে মুক্তির কথা ভাবছেন হংশল মেহতা। আর মুক্তির এমন কথায় জানিয়েছেন ছবির কেন্দ্রীয় অভিনেতা মনোজ বাজপেয়ী।
জানা গেছে, মনোজ বাজপেয়ী নিজেই ‘আলিগড়’ ছবির মুক্তির দিনটি ঘোষণা করেন। এক ভক্ত টুইটে মনোজ বাপপেয়ী’র কাছে ভারতে ‘আলিগড়’ মুক্তির কথা জানতে চাইলে তিনি আগামী বছরের ফেব্রুয়ারিতে ছবিটি মুক্তি পাবে বলে জানান।
একজন সমকামী অধ্যাপকের জীবনের সত্যি ঘটনা নিয়ে লেখা হয়েছে এই ‘আলিগড়’-এর চিত্রনাট্য। অধ্যাপকের ভূমিকায় অভিনয় করেছেন দাপুটে অভিনেতা মনোজ বাজপেয়ী।
বুসান ফিল্ম ফেস্টিভাল ছাড়াও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা হংশল মেহতার প্রশংসিত ছবি ‘আলিগড়’ দিয়ে শুরু হয়েছিল মুম্বাই আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভালের ১৭তম আসর। এরআগে, বুসান উৎসবের চতুর্থ দিনে প্রদর্শীত হয় মেধাবী অভিনেতা মনোজ বাজপেয়ী অভিনীত এবং হংশল মেহতা পরিচালিত ছবি ‘আলিগড়’। ছবিটি প্রদর্শনের পর বুসান ফিল্ম ফেস্টিভালের অতিথিরা দাঁড়িয়ে সম্মাননা জানান।