ঢাকাFriday , 13 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ছুটির দিনে ল্যাপটপ মেলায় উপচে পড়া ভিড়

Link Copied!

laptopতথ্যপ্রযুক্তি ডেস্ক : শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ল্যাপটপ মেলা জমে উঠেছে দর্শনার্থীদের ভিড়ে। ‘এডুমেকার ল্যাপটপ মেলা ২০১৫’ ছুটির দিনে পেয়েছে নতুন প্রাণ। প্রযুক্তিপ্রেমীরা ভিড় জমাচ্ছেন প্যাভেলিয়নগুলোতে। প্রশস্ত জায়গা থাকায় মেলা সুশৃঙ্খলভাবেই চলছে।
সব বয়সের মানুষেরা এখন প্রযুক্তির উপর নির্ভরশীল। প্রযুক্তি নিয়ে সবার আগ্রহ দিনে দিনে বেড়েই চলছে। সে সঙ্গে প্রযুক্তিও প্রতিদিন তার চেহারা বদলাচ্ছে। চেয়ার টেবিলে না বসে যেখানে আগে কম্পিউটার ব্যবহার করা যেতো না, সেখানে হাতের তালুতে কম্পিউটার রেখে মানুষ অনায়াসে তার চাহিদা মেটাচ্ছে। পুরো টেবিল জুড়ে রাখা মনিটর চলে এসেছে সুপার স্লিম হয়ে। প্রযুক্তির সহজলভ্যতায় যোগাযোগ হয়ে উঠছে সাবলীল। সংবাদকর্মীরাও কাজ করে যাচ্ছেন মেলাতে বসেই। পোর্টালে সেই খবর চলে আসছে মেলা প্রাঙ্গণ থেকে। মেলাতে দাঁড়িয়ে তোলা সেলফি আমেরিকায় বসে মানুষ দেখছে।
প্রযুক্তিকে সহজলভ্য করতে ল্যাপটপ, ট্যাব, মোবাইল ফোনের বিকল্প নেই। সহজে ব্যবহার করা যায় বলে এই ডিভাইসগুলোর প্রতি মানুষ ঝুঁকে পড়ছে। গাড়িতে যেতে যেতে ল্যাপটপেই সেরে নিচ্ছেন অফিসের কাজ। ট্যাবে ভিডিও কল করে জেনে নিচ্ছেন আপনজনদের খবরাখবর।
যতোদিন যাচ্ছে প্রযুক্তিনির্ভর হয়ে পড়ছে মানুষ। সঙ্গে বাড়ছে নতুন প্রযুক্তির সঙ্গে মিলনের বাসনা। আর প্রযুক্তির এই অভাবনীয় পরিবর্তনের সঙ্গে দেশের মানুষের চাহিদা বেড়েছে প্রযুক্তি গ্যাজেটের। যার অন্যতম ল্যাপটপ ও ট্যাবলেট।
দেশের মানুষের সঙ্গে প্রযুক্তি গ্যাজেটের পরিচয় করিয়ে দিতে এডুমেকার প্রতিবছর আয়োজন করে ল্যাপটপ মেলার। মূল্যছাড় আর হরেক রকম অফার মেলার প্রধান আকর্ষণ। ক্রেতারাও তাদের পছন্দের গ্যাজেট কিছুটা কম দামে ও উপহারসহ পাওয়ার জন্য মেলা থেকে পণ্য কিনতে পছন্দ করেন। শীতকালীন এই ল্যাপটপ মেলায় প্রযুক্তি আমদানিকারক প্রতিষ্ঠানগুলো নিজেদের মেলে ধরার সুযোগ পান।
এবারের মেলায় এসার, আসুস, ডেল, এইচপি, লেনোভো, তোশিবা, সনি, টুইনমস, গিগাবাইট, ডিলাক্স, এক্সট্রিম, লজিটেক, ডিলিংক, আইনল, শাওমি, এইচটিএস, মাইক্রোল্যাব, প্রেস্টিজিও, ইসেট অ্যান্টিভাইরাস, সিস ইনফ্লেক্সিয়ন পয়েন্টের মতো ব্র্যান্ডের পণ্য পাওয়া যাচ্ছে।
মেলায় অংশ নিয়েছে স্মার্ট টেকনোলজিস লিমিটেড, গ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লিমিটেড, কম্পিউটার সোর্স, ফ্লোরা লিমিটেড, লেনোভো, এইচটিএস, গ্যাজেট গ্যাং সেভেন, ডিএক্স জেনারেশন, মাইক্রোল্যাব, কম্পিউটার ভিলেজ, এজিডি আইটি সল্যুউশনস, বিট্রাক টেকনোলজিস লিমিটেডসহ আরও কিছু প্রতিষ্ঠান।