ঢাকাFriday , 13 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানকে অস্ত্র দেবে না যুক্তরাষ্ট্র

Link Copied!

armsআর্ন্তজাতিক ডেস্ক : সন্ত্রাস দমন করতে না পারলে পাকিস্তানের কাছে অস্ত্র বিক্রি করবে না যুক্তরাষ্ট্র। পাক সেনাপ্রধান রহিল শরিফের আমেরিকা সফরের আগেই এমন সিদ্ধান্তে কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। পাকিস্তান যদি সন্ত্রাসের লাগাম টানতে না পারে তবে তাদেরকে কোনো অস্ত্র না দেওয়ার ব্যাপারে ওবামা প্রশাসনকে পরামর্শ দিয়েছে একটি সংস্থা।
আমেরিকার কাউন্সিল অফ ফরেন রিলেশনসের জানিয়েছে, ভারত ও পাকিস্তানের উপর সন্ত্রাসবাদীদের প্রভাব ঠেকানোর ক্ষেত্রে যাতে পাকিস্তান আশ্বাস দিতে পারে তাদের কাছে এমন আর্জিই পেশ করবে যুক্তরাষ্ট্র।
মার্কিন বিশেষজ্ঞদের একটি রিপোর্টে বলা হয়েছে, ‘পাকিস্তান যদি সন্ত্রাস ঠেকাতে না পারে তাহলে আমেরিকা থেকে অস্ত্র পাঠানো বন্ধ করে দেওয়া হবে।’ আমেরিকার পরিকল্পনা অনুযায়ী পাকিস্তানকে ১৬ টি ফাইটার জেট দেওয়ার পরিকল্পনা করেছে বলে জানা গেছে।
ওই রিপোর্টে আরও বলা হয়েছে, আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্কের বিপক্ষে যাচ্ছে পাক-মার্কিন সম্পর্ক। ভারতীয় প্রশাসন কখনই পাকিস্তানকে বিশ্বাস করে না।