ঢাকাFriday , 13 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তামিল নাড়ুতে বন্যায় ৫ দিনে ৫৫ জনের মৃত্যু

Link Copied!

floodsআর্ন্তজাতিক ডেস্ক : ভারি বৃষ্টিপাতের কারণে ভারতের তামিল নাড়ু প্রদেশে জনদুর্ভোগ শুরু হয়েছে। বৃষ্টিপাত ও বন্যাজনিত বিভিন্ন দুর্ঘটনায় এ পর্যন্ত ৫৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে গত ২৪ ঘণ্টার মধ্যে ৭ জনের মৃত্যু হয়েছে। রাজধানী চেন্নাইয়ের বিভিন্ন এলাকায় বন্যার কারণে স্কুল, কলেজ বন্ধ রাখা হয়েছে। এছাড়া রেল চলাচল এবং বিমানের সব ফ্লাইটও বন্ধ ঘোষণা করা হয়েছে।
বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে চেন্নাই থেকে ১শ ৮০ কিলোমিটার দুরের কুদ্দালোর জেলা। বন্যার কারণে শুধুমাত্র ওই অঞ্চলেই ২৭ জনের মৃত্যু হয়েছে। পরবর্তী ২৪ ঘণ্টা পর্যন্ত অবিরাম ভারি বর্ষণ হতে পারে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের এই সতর্কতার পরই শহরের সব স্কুল-কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার রাতে শহর জুড়ে ১৪ দশমিক ৯ সেন্টিমিটার করে বৃষ্টিপাত হয়েছে। এতে বিভিন্ন অঞ্চল পানিতে তলিয়ে গেছে। ভারি বৃষ্টিপাতে রেলপথ গুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে রেল চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। তাই সাময়িকভাবে রেল চলাচল বন্ধ রাখা হয়েছে।