গাজীপুর প্রতিনিধি : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমের প্রথম মেধা তালিকা প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার এ তালিকা প্রকাশ করা হয়। জাতীয় বিশ্বাবিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd/admissions) অথবা (admissions.nu.edu.bd) থেকে ফলাফল জানা যাবে।
এবার মোট ৬৫৭টি কলেজে মোট পাঁচ লাখ ৪২ হাজার ৩৪৯ জন শিক্ষার্থী প্রাথমিক আবেদন করেন এবং ৩০টি বিষয়ে মোট তিন লাখ ২০ হাজার ৯৫৩টি আসনের বিপরীতে দুই লাখ ২৫ হাজার ৩৮৭ জন শিক্ষার্থী স্থান পান। অর্থাৎ মোট আসনের ৭০.২২% শিক্ষার্থী প্রথম মেধা তালিকায় স্থান পেয়েছেন। তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ২২ নভেম্বরের মধ্যে অনলাইন থেকে ভর্তি ফরম ডাউনলোড করে অবশ্যই ২৫ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে।
SMS এর মাধ্যমে যেকোনো মোবাইলের মেসেজ অপসনে গিয়ে NU<space<ATHN<space Roll No টাইপ করে ১৬২২২ নম্বরে Send করে ফলাফল পাওয়া যাবে। এছাড়াও জাতীয় বিশ্বাবিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd/admissions) অথবা (admissions.nu.edu.bd) থেকে ফলাফল জানা যাবে।
২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ক্লাস আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

