ঢাকাFriday , 13 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিপুল ভোটে জয়ী সু চি’র রাজনৈতিক দল

Link Copied!

shuciআন্তর্জাতিক ডেস্ক : নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত অং সান সু চি’র রাজনৈতিক দল ন্যাশনাল লীগ অফ ডেমোক্রেসি(এনএলডি) সম্প্রতি মিয়ানমারের ঐতিহাসিক নির্বাচনে বিপুল ভোটে জয় লাভ করেছে।
যদিও ভোট গণনা এখনো চলছে তবু শতকরা ৮০ ভাগ ভোট গণনা এরইমধ্যে শেষ হয়েছে। ফলাফল থেকে দেখা যাচ্ছে যে, সু চি’র দল এরই মধ্যে দুই তৃতীয়াংশ ভোট পেয়েছে। অর্থাৎ সংসদে দলগত প্রাধান্য পেতে হলে উভয় পক্ষের ৬৬৪ সদস্য পদের মধ্যে কমপক্ষে ৩২৯ টি আসন পেতে হবে যে কোন দলকে। এনএলডির ভোট সংখ্যা এই দাগ ছাড়িয়ে গেছে।
এই ভোটের বলেই সু চি হতে পারবেন দেশটির আগামী প্রেসিডেন্ট। কিন্তু এক চতুর্থাংশ আসন অপ্রতিদ্বন্দ্বী হিসাবে বণ্টন করা করা হয়েছে সামরিক বাহিনীতে।
তাছাড়া মিয়ানমারের বর্তমান সংবিধানের আয়তায় সু চি কোনভাবেই প্রেসিডেন্ট হতে পারবে না। সু চি’র দুই ছেলেই ব্রিটিশ নাগরিক। সংবিধান অনুযায়ী যদি কারো সন্তান বিদেশি নাগরিক হয় তাহলে সে প্রেসিডেন্ট পদ পাবে না। যদিও সু চি বলেছেন, যদি তার দল নির্বাচনে জয়ী হয় তাহলে যেকোনো ভাবেই তিনি দেশের নেতৃত্ব দেবেন।