ঢাকাFriday , 13 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চীনা দ্বীপে মার্কিন বিমানের টহল

Link Copied!

bimanআর্ন্তজাতিক ডেস্ক : চীনের দক্ষিণাঞ্চলীয় সাগরে তৈরি কৃত্রিম দ্বীপের কাছ দিয়ে দুটি মার্কিন বি-৫২ যুদ্ধবিমান উড়ে গেছে। পেন্টাগনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা বিবিসি।
সাগরের ওই এলাকাটি নিজেদের বলে দাবি করে আসছে চীন। সেখানে মার্কিন যুদ্ধবিমান টহল দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছে চীন। এ বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্কতাও জারি করেঝে চীন।
আগামী সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার ম্যানিলায় একটি শীর্ষ সম্মেলনে যোগ দেবার কথা। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও ওই সম্মেলনে অংশ নেবেন বলে জানা গেছে।
এমন পরিস্থিতিতেই মার্কিন যুদ্ধবিমান চীনের কৃত্রিম দ্বীপের আকাশসীমার কাছ দিয়ে টহল দেয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে চীন। তবে পেন্টাগনের মুখপাত্র আরবান জানিয়েছে, চীনের দাবিকৃত কৃত্রিম দ্বীপের আকাশসীমা লঙ্ঘণ করেনি বি-৫২ যুদ্ধবিমানটি। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান প্রায়ই বিভিন্ন আকাশ সীমায় এ ধরণের টহল দিয়ে থাকে। এই টহলকে তাদের স্বাভাবিক কর্মকাণ্ডের অংশ বলেই দাবী করছে পেন্টাগন।