ঢাকাThursday , 12 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৩৬তম বিসিএসের প্রিলিমিনারি ৮ জানুয়ারি

Link Copied!

BCSপাঞ্জেরী ডেস্ক : ৩৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী বছরের ৮ জানুয়ারি। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৮ জানুয়ারি শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। প্রিলিমিনারি পরীক্ষার হল, আসন ব্যবস্থা এবং পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নির্দেশাবলী যথাসময়ে সংবাদপত্র এবং কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে।
গত ৩১ মে ৩৬তম বিসিএসের বিজ্ঞপ্তি দেয় কমিশন। বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার প্রশাসন, পুলিশ, আনসার এবং সাধারণ ক্যাডারে যথাক্রমে ২৫০, ১২০, ১৯ এবং ৫৪২ জনকে নিয়োগ দেয়া হবে।