তথ্যপ্রযুক্তি ডেস্ক : এডুমেকার ল্যাপটপ ফেয়ারে লেনেভো নিয়ে এসেছে আকর্ষণীয় অফার। সর্বনিম্ন ২৪ হাজার টাকায় ল্যাপটপ মিলছে এই স্টলে। তার সাথে থাকছে আকর্ষণীয় উপহার। প্রতিটি ল্যাপটপের সাথে একটি পোলো টি-শার্টও ফ্রি। তার উপর আছে স্ক্র্যাচ কার্ড অফার।
লেনেভোর জি৪০/৫০ ল্যাপটপের মূল্য ছিল ২৫ হাজার ৫০০ টাকা। মেলা উপলক্ষে এটির মূল্য ২৪ হাজার ২০০ টাকা। এএমডি ডুয়েল কোর প্রসেসরের সঙ্গে ২ জিবি র্যাম ও ৫০০ জিবি হার্ডডিস্ক রয়েছে এই ল্যাপটপটিতে। ১৪.১ ইঞ্চি ডিসপ্লের সাথে এতে আছে বিল্ট ইন আর ২ সিরিজের গ্রাফিক্স। লেনেভোর সবচেয়ে দামি ল্যাপটপের মূল্য ৯৫ হাজার টাকা। মেলা উপলক্ষে এই ল্যাপটপে রয়েছে নগদ চার হাজার টাকা ছাড়!
ওয়াই ৫০৭০ মডেলের এই ল্যাপটপে ৩.৫০ গিগাহার্জ ক্লক স্পিডের কোর আই ৭ প্রসেসর, আট জিবি র্যাম ও ১ টিবি হার্ডডিস্ক রয়েছে। এএমডি রেডনের ২ জিবি গ্রাফিক্স কার্ড দেবে নিরবিচ্ছিন্ন গেম খেলার নিশ্চয়তা। এতে ১৪.১ ইঞ্চির ডিসপ্লে ও চার সেলের ব্যাটারি আছে।
গ্লোবাল ব্র্যান্ড মেলায় ল্যাপটপের পাশাপাশি ট্যাবও নিয়ে এসেছে। লেনোভোর সর্বনিম্ন ট্যাবের দাম ১২ হাজার ৫০০ টাকা আর সর্বোচ্চ দাম ৬০ হাজার ৫০০ টাকা। প্রতিটি ট্যাবের সাথেই আছে একটি টি-শার্ট ও পান্ডা সিকিউরিটি ফ্রি। সাথে আরো আছে স্ক্র্যাচ কার্ড। লেনোভো এ৭-৩০ মডেলের মূল্য ১২ হাজার ৫০০ টাকা। কোয়াড কোর প্রসেসরের এই ট্যাবে আছে ১ জিবি র্যাম। ৭ ইঞ্চি ডিসপ্লের সঙ্গে আছে ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। ডলবাই ডিজিটাল সাউন্ড সিস্টেম ও সারাদিন ব্যাকআপের জন্য রয়েছে ৩৫০০ মিলি অ্যাম্পিয়ার পার আওয়ার ব্যাটারি। এই কোম্পানির ট্যাবের সর্বোচ্চ দাম ৬০ হাজার ৫০০ টাকা।
লেনোভো ইউগা ট্যাব ২ প্রো ট্যাব হলেও এর আছে ১৩.৩ ইঞ্চির বড় ডিসপ্লে, ২ জিবি র্যাম, ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ১.৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফোরজি সমর্থন করা এই ট্যাবে রয়েছে উন্নতমানের ৯৬০০ মিলি অ্যাম্পিয়ার পার আওয়ারের শক্তিশালী ব্যাটারি।
মেলা শেষ হওয়া পর্যন্ত অফারগুলো থাকবে বলে জানিয়েছেন লেনেভোর স্টলে কর্মরত গ্লোবাল ব্র্যান্ডের প্রোডাক্ট ম্যানেজমেন্ট ম্যানেজার খন্দকার খালেদ বিন আহমেদ। লেনোভোর দৃষ্টিনন্দন প্রদর্শনী কেন্দ্র দর্শনার্থীদের আকৃষ্ট করছে। প্রচুর ক্রেতা সমাগমে লেনোভো জমজমাট।

