ঢাকাThursday , 12 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পয়সা খরচ নিয়ে ভাবেন না শাহরুখ: কৃতি স্যানন

Link Copied!

sharukh-khan-2বিনোদন ডেস্ক : বলিউড বাদশাহ শাহরুখ খান এখন শুধু একজন অভিনেতা নন, বরং প্রযোজক হিসেবেও বলিউডে প্রতিষ্ঠিত একজন। ‘রেড চিলি’ নামে তার রয়েছে একটি প্রযোজনা প্রতিষ্ঠান। বর্তমান সময়ে নিজেই প্রযোজনা করছেন চলতি বছরে মুক্তির অপেক্ষায় থাকা বহুল প্রতীক্ষিত ছবি ‘দিলওয়ালে’। আর এই ছবি নিয়েই অভিনেতা শাহরুখকে নিয়ে নয়, বরং প্রযোজক শাহরুখ নিয়ে কথা বলেছেন ‘দিলওয়ালে’ ছবিতে সহ-অভিনেত্রী কৃতি স্যানন।
বলিউডের অন্যান্য প্রযোজকের মত পয়সা খরচ নিয়ে কখনো ভাবেন না শাহরুখ, এমনটাই প্রডিউসার শাহরুখ খান সম্পর্কে মন্তব্য করেছেন অভিনেত্রী কৃতি স্যানন। প্রযোজক শাহরুখ সম্পর্কে কৃতি বলেন, প্রযোজক হিসেবে শাহরুখ স্যার এত অসাধারণ যে, কেউ তার সাথে কাজ না করলে ভাবতেই পারবেন না। তিনি ছবির প্রতিটি খুঁটিনাটি শট পারফেক্টলি করতে চান, তার করতে যতো টাকাই খরচ হোক না কেন তা নিয়ে তাকে কখনোই কিছু বলতে দেখেনি। ছবির জন্য টাকা খরচে তার মত এত উদার আমি কাউকে দেখেনি।
শাহরুখ স্যার ছবিতে তার খরচ সম্পর্কে আমাদের বলেন, ‘যখন প্রচুর মানুষ তার পকেটের নিজের পয়সা খরচ করে আমাদের সিনেমা দেখবে, তখন আমার পয়সা আমাদের পরিশ্রম সবাই উসুল হয়ে যাবে।’
এছাড়াও শাহরুখের সাথে ‘দিলওয়ালে’ ছবিতে অভিনয় করতে গিয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছেন বলেও জানান কৃতি স্যানন।
কৃতি স্যাননকে ‘দিলওয়ালে’-তে শাহরুখ খানের ভাইয়ের চরিত্রে অভিনয় করা বরুন ধাওয়ানের বিপরীতে দেখা যাবে।
উল্লেখ্য, জনপ্রিয় নির্মাতা রোহিত শেঠির পরিচালনায় দীর্ঘ পাঁজ বছর পর ফের একসাথে জুটিবদ্ধ হয়েছেন শাহরুখ খান ও কাজল। এরইমধ্যে শ্যুটিংয়ের কাজ প্রায় শেষের পথে। আসছে ১৮ ডিসেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। ছবিতে শাহরুখ ও কৃতি স্যানন ছাড়াও আছেন কাজল, বরুন ধাওয়ান, জনি লিভার, বোমান ইরানি ও সঞ্জয় মিশ্রের মত জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীরা।