বিনোদন ডেস্ক : ‘অ্যাকশন হিরো’ হিসেবে বলিউডের যে ক’জন তারকার খ্যাতি রয়েছে তাদের মধ্যে সবচেয়ে এগিয়ে ধর্মেন্দ্রপুত্র সানি দেওল। অ্যাকশন ছবিতে বেশকিছুদিন তাকে দেখা না গেলেও ফের পুরোদমে অ্যাকশান ধামাকা নিয়ে আসছেন সানি!
সম্প্রতি ইউটিউবে উম্মোচিত হল সানি দেওল অভিনীত ও নির্মিত আসন্ন ছবি ‘ঘায়েল ওয়ান্স এগেইন’। ছবিটিতে শুধু তিনি অভিনয়ই করছেন না, বরং দ্বিতীয় বারের মত পরিচালক হিসেবেও দেখা গেল তাকে।
ফের অ্যাকশন হিরো হিসেবে বলিউডে প্রত্যাবর্তন প্রসঙ্গে তিনি বলেন, আমি ‘বেতাব’ এবং ‘অর্জুন’-এর মত ছবিতে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেছি। কারণ আমি অ্যাকশন ছিল আমার প্যাশনের জায়গা। আমি স্টান্ট ব্যবহার না করেই ছবি করেছি, কিন্তু এখন আমি আমার সেই স্পৃহাটা হারিয়ে ফেলেছি।
ছবিতে অ্যাকশন খুবই গুরত্বপূর্ণ একটি বিষয়। একজন মারবে আর দশজন উড়ে যাওয়ার যে ট্রেডিশন এখন চালু, তা আমি আমার ক্যারিয়ারের শুরতেই করেছি।
৫৮ বছর বয়সী এই অভিনেতা তার আসন্ন ছবি ‘ঘায়েল ওয়ান্স এগেইন’-এর জন্য সুদূর হলিউড থেকে সহ-অভিনেতা ডন ব্রেডলিকে নিয়ে এসেছেন শুধুই অ্যাকশন ডিরেকশনের জন্য।
এ সম্পর্কে সানি দেওল বলেন, আমি ব্যক্তিগতভাবে ডন ব্রেডলি এবং তার কাজকে খুবই পছন্দ করি। আর এই জন্যই আমার ছরি জন্য তাকে নিয়ে এসেছি। সে খুবই ক্রিয়েটিভ একজন মানুষ। কারণ, তার বিভিন্ন অভিনব কনসেপ্ট এবং সুনিপন কিছু অভিজ্ঞতা আমার ছবিতে তিনি প্রয়োগ করেছেন, যা ছবিটিকে বাস্তব ও মৌলিক দেখাবে।
এমনকি নিজের এই ছবিতে বাবা ধর্মেন্দ্রকেও দেখা যাবে বলে জানিয়েছেন সানি। তিনি এ সম্পর্কে জানান, বাবাকেও এই ছবিতে দেখা যাবে। পুরো ছবিতে থাকবেন না, কিন্তু তিনি থাকবেন। আমি নিশ্চিত, আমি যা করতে যাচ্ছি বাবা তা পছন্দ করবেন। এমনকি এটা যদি সত্যিকার অর্থেই ভালো কিছু না হয়, তবু বাবা বলবেন খুবই অসাধারণ কিছু হয়েছে।

