ঢাকাThursday , 12 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেসি-নির্ভরতায় বিরক্ত মার্টিনো

Link Copied!

messiস্পোর্টস ডেস্ক : লিওনেল মেসির অনুপস্থিতিতে বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম দুই ম্যাচে বড় ধাক্কা খেয়েছে আর্জেন্টিনা। ইকুয়েডরের কাছে হেরে যাওয়ার পর প্যারাগুয়ের সঙ্গে ড্র করেছে দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা।  ফলে আলবিসেলেস্তে দলে মেসির প্রভাব কতটুকু সেটি স্পষ্ট হয়ে উঠেছে। তবে আর্জেন্টিনার মেসি-নির্ভরতা নিয়ে বেশ বিরক্ত কোচ জেরার্ডো মার্টিনো।
গত ২৬ সেপ্টেম্বর লা লিগা ম্যাচে লাস পালমাসের বিপক্ষে হাঁটুর ইনজুরিতে পড়েন লিওনেল মেসি। সেই থেকেই দলের বাইরে রয়েছেন তিনি। দলের সেরা তারকার অনুপস্থিতিতে ইকুয়েডরের কাছে ২-০ গোলে হারার পর প্যারাগুয়ের সঙ্গে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছেড়েছে মার্টিনো শিবির।
বৃহস্পতিবার (বাংলাদেশ সময় শুক্রবার ভোর ছয়টায়) বিশ্বকাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষেও ইনজুরির কারণে খেলতে পারবেন না মেসি। পরের ম্যাচে কলম্বিয়ার বিপক্ষেও খেলা হবে না মেসির।
আর্জেন্টিনা কোচ জেরার্ডো মার্টিনো আলবিসেলেস্তেরা অধিনায়ক মেসির ওপর নির্ভরশীল- এমন অভিযোগে বেশ হতাশ ও বিরক্ত। তবে দলের গোল-খরা নিয়েও হতাশা লুকাননি তিনি।
মার্টিনো বলেন, ‘আমরা যখন হেরে যাই তখন মেসি-নির্ভরতা নিয়ে কথা হয়। কিন্তু যখন জিতি তখন এ নিয়ে কথা হয় না। বাস্তবতা হলো আমরা ১০ মাসের ব্যবধানে দুটি ফাইনালে উত্তীর্ণ হয়েছি। কিন্তু এসব লোকের চোখে পড়ে না।’
তবে মেসিকে না পাওয়া যে দলের জন্য চিন্তার বিষয় সেটা মানছেন আর্জেন্টিনা কোচও, ‘মেসিকে হারানোটা দলের জন্য অনেক বড় ক্ষতি। দলের হয়ে গোল করতে অভ্যস্ত খেলোয়াড়টি যখন ইনজুরিতে পড়ে যায় তখন অন্যদের জন্য গোল করাটা আরো কঠিন হয়ে পড়ে। প্যারাগুয়ের বিপক্ষে আমরা ফিনিশিংয়ে ব্যর্থ হয়েছি। গোলের পাঁচ-ছয়টি সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছি।’
শুধু মেসি নয়, আর্জেন্টিনার ইনজুরির মিছিল আরো অনেক বড়। সার্জিও আগুয়েরো, কার্লোস তেভেজ, পাবলো জাবালেতা, এজিকুয়েল গ্যারে সবাই-ই ইনজুরির কারণে স্কোয়াড থেকে ছিটকে পড়েছেন। ব্রাজিলের বিপক্ষে হাভিয়ের পাস্তোরেরও খেলা নিয়ে সন্দেহ রয়েছে।