ঢাকাThursday , 12 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শচীনদের উড়িয়ে সিরিজ জিতলেন ওয়ার্নরা

Link Copied!

sportsস্পোর্টস ডেস্ক : কুমার সাঙ্গাকারা, ম্যাথু হেইডেন, রিকি পন্টিং ও মাইকেল ভনদের ব্যাটিং তাণ্ডবের জবাবে ব্যাট হাতে যেই কারিশমা দেখানোর দরকার ছিল সেটি করতে ব্যর্থ হয়েছেন শচীন টেন্ডুলকার, বীরেন্দর শেবাগ, সৌরভ গাঙ্গুলি, ব্রায়ান লারা ও মাহেলা জয়াবর্ধনেরা। ফলাফল, অল স্টারস সিরিজের দ্বিতীয় ম্যাচে ওয়ার্ন ওয়ারিয়র্সের কাছে ৫৭ রানের বড় ব্যবধানে হেরেছে শচীন ব্লাস্টার্স।
তবে এমন ম্যাচে জয়-পরাজয়ই বড় কথা নয়। শচীন, ওয়ার্ন, শোয়েব আখতার, ওয়াসিম আকরাম, ব্রায়ান লারা, সৌরভ গাঙ্গুলি, সাকলাইন ‍মুশতাক ও মুত্তিয়া মুরালিধরনের মতো কিংবদন্তী ক্রিকেটারদের একই ম্যাচ খুব কাছ থেকে দেখাটাই ক্রিকেটপ্রেমীদের কাছে মুখ্য হয়ে উঠেছে।বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে প্রথমে ব্যাটিংয়ে নেমে শেন ওয়ার্নের ‘ওয়ার্ন ওয়ারিয়র্স’ কুমার সাঙ্গাকারা, ম্যাথু হেইডেন, রিকি পন্টিং ও মাইকেল ভনের ব্যাটিং ঝড়ের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২৬২ রানের পাহাড় গড়ে তোলে। জবাবে ২০৫ রানেই থমকে যায় শচীন টেন্ডুলকারের ‘শচীন ব্লাস্টার্স’র ইনিংস।
ফলে ৫৭ রানের বড় জয় দিয়ে তিন ম্যাচ সিরিজ ২-০ ব্যবধানে জিতে নেয় ওয়ার্নের দল। এর আগে সিরিজের প্রথম ম্যাচে ছয় উইকেটের বড় ব্যবধানে জয় পায় শেন ওয়ার্নের দল।
শচীন ব্লাস্টার্সের হয়ে শন পোলক ২২ বলে ৫৫ রানের ‘ঝড়ো’ ইনিংস উপহার দেন। ৭টি ছক্কা ও ১টি চারের সাহায্যে তিনি এই নান্দনিক ইনিংসটি উপহার দেন। অধিনায়ক টেন্ডুলকার ২০ বলে ৩৩ রান করেন। বীরেন্দর শেবাগ (৮ বলে ১৬ রান), সৌরভ গাঙ্গুলি (১২ বলে ১২ রান), মাহেলা জয়াবর্ধনে (৭ বলে ৫ রান) ব্রায়ান লারা (২১ বলে ১৯ রান) সবাই ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন।
ওয়ার্ন ওয়ারিয়র্সের হয়ে অ্যান্ড্রু সাইমন্ডস সর্বোচ্চ চারটি উইকেট লাভ করেন। তবে চার ওভারের স্পেলে উদারহস্তে রান (৭০ রান) দেন তিনি। এছাড়া সাকলাইন মুশতাক দুটি এবং অজিত আগারকার ও জ্যাক ক্যালিস নেন একটি করে উইকেট।
সাকলাইন মুশতাক ৩ ওভারের স্পেলে মাত্র ১২ রান দেন। এক ওভারে তো কোনো রানই দেন এই সাবেক পাকিস্তানি স্পিনার। যেই ‘তেসরা’ বলে শচীনকে বোল্ড করেন তিনি, সেটি দর্শকদের চোখে লেগে থাকবে অনেকদিন। ৩ ওভারের স্পেলে শেন ওয়ার্ন ১৯ রান দিয়ে প্রমাণ করেছেন তিনিও এখনো ফুরিয়ে যাননি।
এর আগে কুমার সাঙ্গাকারা ও রিকি পন্টিংদের ব্যাটের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২৬২ রানের পাহাড় গড়ে তোলে শেন ওয়ার্নের দল।
ওয়ার্ন ওয়ারিয়র্সের হয়ে ৩০ বলে ৭০ রানের নান্দনিক ইনিংস খেলেন কুমার সাঙ্গাকারা। সমান ছয়টি করে চার ও ছক্কা হাঁকান এই সাবেক শ্রীলংকান ক্রিকেটার।
এছাড়া ক্যালিস ২৩ বলে ৪৫ (৩টি চার ও ৪টি ছক্কা), পন্টিং ১৬ বলে ৪১ (৫টি চার ও ৩টি ছক্কা), হেইডেন ১৫ বলে ৩২ (২টি চার ও ৩টি ছক্কা), মাইকেল ভন ২২ বলে করেন ৩০ রান (৪টি চার ও ১টি ছক্কা)।
শেষদিকে অ্যান্ড্রু সাইমন্ডস ও জন্ডি রোডসও ঝড় তোলেন। সাইমন্ডস ৬ বলে ১৯ (১টি চার ও ২টি ছক্কা) ও রোডস ৮ বলে করেন ১৮ (১টি চার ও ২টি ছক্কা) রান।
ইনিংসে ২২টি চারের সঙ্গে মোট ছক্কা হয়েছে ২১টি। চার-ছক্কা থেকেই ২১৪ রান তুলেছে ওয়ার্নের দল।বোলিংয়ে শচীন ব্লাস্টার্সের সবাই-ই প্রতিপক্ষ ব্যাটসম্যানদের তাণ্ডবের শিকার হন। শোয়েব আখতার ৪ ওভারের স্পেলে ৪৮ রান খরচায় উইকেটশূন্য থাকেন। মুত্তিয়া মুরালিধরন ৪ ওভারের দেন ৪৬ রান। এছাড়া গ্রায়েম শন ৪ ওভারে ৪০ এবং ল্যান্স ক্লুজনার ৩ ওভারে দেন ৪৫ রান।
শচীন ব্লাস্টার্সের হয়ে ল্যান্স ক্লুজনার সর্বোচ্চ দুটি উইকেট লাভ করেন। একটি করে উইকেট নেন গ্লেন ম্যাকগ্রা, গ্রায়েম শন ও বীরেন্দর শেবাগ।
শচীন ব্লাস্টার্স ও ওয়ার্ন ওয়ারিয়র্সের মধ্যকার তৃতীয় ও শেষ ম্যাচটি আগামী ১৪ নভেম্বর লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় ১৫ নভেম্বর সকালে সাড়ে আটটায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।
শচীন ব্লাস্টার্স: শচীন টেন্ডুলকার (অধিনায়ক), সৌরভ গাঙ্গুলি, বীরেন্দর শেবাগ, ব্রায়ান লারা, মাহেলা জয়াবর্ধনে, ল্যান্স ক্লুজনার, শন পোলক, মঈন খান, গ্রায়েম শন, গ্লেন ম্যাকগ্রা, মুত্তিয়া মুরালিধরন, শোয়েব আখতার
ওয়ার্ন ওয়ারিয়র্স: শেন ওয়ার্ন (অধিনায়ক), ম্যাথু হেইডেন, রিকি পন্টিং, মাইকেল ভন, জ্যাক ক্যালিস, কুমার সাঙ্গাকারা, অ্যান্ড্রু সাইমন্ডস, জন্ডি রোডস, সাকলাইন মুশতাক, ওয়াসিম আকরাম ও অজিত আগারকার।