ঢাকাThursday , 12 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হাসপাতালে ভর্তি ব্ল্যাটার

Link Copied!

blatterস্পোর্টস ডেস্ক : দুর্নীতির অভিযোগে ফিফা সভাপতি পদ থেকে বরখাস্ত হওয়া সেপ ব্ল্যাটার হাসপাতালে ভর্তি হয়েছেন। মানসিকভাবে ভেঙে পড়ায় ব্ল্যাটারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তার আইনজীবী রিচার্ড কোলেন জানিয়েছেন।
দুর্নীতির অভিযোগে ফিফার নৈতিকতা কমিটি গত মাসে সেপ ব্ল্যাটারকে ৯০ দিনের জন্য ফুটবলের সর্বোচ্চ সংস্থার সভাপতি পদ থেকে বরখাস্ত করে। সেই থেকেই ক্রমাগত মানসিক চাপে রয়েছেন গত ১৮ বছর ধরে ফিফার শীর্ষ পদে থাকা এই সুইস ভদ্রলোক।
আগামী মঙ্গলবার পর্যন্ত ব্ল্যাটার হাসপাতালে চিকিৎসাধীন থাকবেন বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে পুরো ফিট হয়ে আগামী সপ্তাহেই তিনি বাসায় ফিরবেন বলে হাসপাতাল সূত্র জানায়।
ব্ল্যাটারের আইনজীবী আইনজীবি রিচার্ড কোলেন বলেন, ‘ তার অবস্থা গুরুতর নয়। তিনি ভালোই আছেন। আশা করি শিগগিরই তিনি বাড়ি ফিরতে পারবেন।’
এদিকে ২০১৫ সালের ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার ‘ব্যালন ডি’অর’ আগামী ১১ জানুয়ারি জুরিখে বিজয়ীর হাতে তুলে দেয়া হবে। সেপ ব্ল্যাটারের মুখপাত্র ওয়াল্টার গ্যাগ-এর দাবি, জুরিখের আলো ঝলমলে রাতে ব্ল্যাটার বিজয়ীর হাতে পুরস্কার তুলে দিবেন। কেননা, ১১ জানুয়ারির আগেই ব্ল্যাটারের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে।
প্রসঙ্গত, গত মে মাসের শেষের দিকে যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থার নানা অভিযোগের প্রেক্ষিতে ফিফার সাত কর্মকর্তাকে গ্রেফতার করে সুইজারল্যান্ড পুলিশ। এর দুদিন পর ২৯ মে ফিফা সভাপতি নির্বাচনে জিতে টানা পঞ্চমবারের মতো মসনদে বসেন ব্ল্যাটার। দুর্নীতির অভিযোগ ওঠার পর ২ জুন পদত্যাগের ঘোষণা দেন তিনি। আগামী ২৬ জানুয়ারি ফিফার বিশেষ কংগ্রেসে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। সাতজন প্রতিদ্বন্দ্বী এতে প্রতিদ্বন্দ্বিতা করবেন।