ঢাকাThursday , 12 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হাসপাতালে ঢুকে ফিলিস্তিনি যুবককে হত্যা

Link Copied!

filistinআর্ন্তজাতিক ডেস্ক : বৃহস্পতিবার সকালে হেবরনের আল আহলি হাসপাতালে তাণ্ডব চালিয়েছে ইসরায়েলের এলিট বাহিনী। এ সময় তাদের গুলিতে এক ফিলিস্তিনি যুবক প্রাণ হারিয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল জাজিরা।
এ নিয়ে গত ছয় সপ্তাহ ধরে চলা ইসরায়েলি হামলায় ৮১ ফিলিস্তিনি নিহত হল। অন্যদিকে পশ্চিমতীর গাজা ও পূর্ব জেরুজালেমে গত কয়েকদিনের ইসরায়েল-ফিলিস্তিনি সংঘর্ষে প্রাণ হারিয়েছে ১০ ইসিরায়েলি।
বৃহস্পতিবার সকালে হেবরনের আল আহলি হাসপাতালে অভিযান চালায় ইসরায়েলের এলিট বাহিনী হিসিবে পরিচিত কুখ্যাত ‘মুস্তারাবিন’ গোষ্ঠীর ১২ সদস্য। তারা হাসপাতালের এক কক্ষে ঢুকে পাঁচ রাউন্ড গুলি চালায়। তাদের গুলিতে নিহত হন ২৭ বছরের যুবক আবদুল্লাহ আল শালাদেহ। নিহত ওই ফিলিস্তিনি যুবক ওই হাসপাতালে চিকিৎসাধীন এক নিকটাত্মীয়কে দেখতে গিয়ে ইসরায়েলি হামলার শিকার হন।
এর আগে ইসরায়েলি সেনাদের হাতে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন আবদুল্লাহর  চাচাত ভাই আজম আল শালালদে। বৃহস্পতিবার সেনারা আহত আজমের জবানবন্দি নেয়ার চেষ্টা করছিল। তাদের বাধা দেয়ার চেষ্টা করায় তারা আবদুল্লাহকে গুলি করে হত্যা করে।
ইসরায়েলি সেনাদের জন্য এটি কোনো নতুন ঘটনা নয়। এর আগেও তারা বিভিন্ন সময়ে হাসপাতালে ঢুকে ফিলিস্তিনিদের গ্রেপ্তার বা হত্যাকাণ্ড ঘটিয়েছে।