ঢাকাThursday , 12 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ক্রোয়েশিয়া সীমান্তে বেড়া দিচ্ছে স্লোভেনিয়া

Link Copied!

bordarআন্তর্জাতিক ডেস্ক : ক্রোয়েশিয়া সংলগ্ন সীমান্তে বুধবার থেকে কাঁটাতারের বেড়া দিতে শুরু করেছে স্লোভেনিয়ার সেনাবাহিনী। সীমান্তে শরণার্থীদের ঢল সামলাতে সরকারের নেয়া পদক্ষেপ হিসেবে এ বেড়া দেয়া হচ্ছে।
বুধবার সকালেই সেনাবাহিনীর ট্রাকগুলোতে করে স্লোভেনিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলীয় সীমান্ত সংলগ্ন ভিলিকি ওবরেজ গ্রামে কাঁটাতার নিয়ে আসা হয়। এরপর শুরু হয় বেষ্টনী দেয়ার কাজ। তবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, সরকারের তরফ থেকে শরণার্থী প্রবেশ ‘উল্লেখযোগ্যভাবে কমিয়ে’ আনার কোনো পরিকল্পনা নেয়া হয়নি।
সিরিয়া ও আফগানিস্তানের গৃহযুদ্ধ থেকে রক্ষা পেতে গত মাসের মাঝামাঝি সময় থেকে এ পর্যন্ত প্রায় ১ লাখ ৮০ হাজার শরণার্থী স্লোভেনিয়া হয়ে ইউরোপ প্রবেশ করেছে। এদের অধিকাংশই অস্ট্রিয়া ও জার্মানিতে ঠাঁই নিয়েছে।