ঢাকাWednesday , 11 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রাইমারির সব শিক্ষার্থীকে উপবৃত্তির আওতায় আনা হবে

Link Copied!

mostafijurনিজস্ব প্রতিবেদক : প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, বর্তমান দেশের ৭৮ লাখ ছাত্র-ছাত্রী উপবৃত্তির আওতায় রয়েছে। তবে পরবর্তীতে দেশের সব ছাত্র-ছাত্রীকে উপবৃত্তির দেয়া হবে। কেউ বাদ যাবে না।
বুধবার দুপরে রাজধানী মহাখালী ব্র্যাক সেন্টারে কনফারেন্স রুমে বাংলাদেশ নারী প্রগতি সংঘ ‘বিএনপিএস’ আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।
‘নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে শিক্ষক ও শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণের জন্য বাজেটে বিশেষ বরাদ্দ’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।
মোস্তাফিজুর রহমান বলেন, ‘বাংলাদেশে আর্দশ শিক্ষা প্রাইমারি স্কুল। কারণ এখানে কোনো বৈষম্য নেই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলিমসহ সকলেই প্রাইমারি স্কুলে ভর্তি হতে পারে। দেশের সকল ছাত্র-ছাত্রী যখন উপবৃত্তি পাবে তখন কেউ উপ-আনুষ্ঠানিক স্কুলে পড়তে যাবে না।’
নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে হলে বাজেট দিয়ে কিছু হবে না মন্তব্য করে তিনি বলেন,  ‘এই বিষয়ে সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। দেশেরে প্রতিটি জেলার থানা-ইউনিয়নের  প্রতিনিধিদের নিয়ে নারী নির্যাতনের বিরুদ্ধে সচেতনা সৃষ্টি করতে হবে। তবে চেষ্টা না করলে হবে না।’
মন্ত্রী বলেন, ‘প্রাইমারি স্কুল থেকেই শিশুদের বুঝাতে হবে যে, সমাজ যা চায় না সেটা তোমরা করবে না।’
আয়োজক সংগঠনের নির্বাহী পরিচালক রোকেয়া কবিরের সভাপতিত্বে সেমিনারে আরো বক্তব্য রাখেন আব্দুল ওয়াদুদ এমপি, গোলাম মোস্তাফা এমপি, হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি, বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পরিষদের পরিচালক ড. হান্নানা বেগম প্রমুখ।