নিজস্ব প্রতিবেদক : বামধারার ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ১৩তম সম্মেলন আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ছাত্র ফেডারেশনের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদিক রেজা।
এবারের সম্মেলনের প্রতিপাদ্য ‘সন্ত্রাসী দখলদারিত্ব ও যৌনসন্ত্রাসমুক্ত ক্যাম্পাস চাই, প্রশাসনিক স্বৈরতন্ত্র নিপাক যাক, ডাকসু ও শিক্ষায় গণতান্ত্রিক পরিবেশ মুক্তি পাক’। এ প্রতিপাদ্য সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় সম্মেলন অনুষ্ঠিত হবে।
লিখিত বক্তব্যে সাধারণ সম্পাদক সাদিক রেজা বলেন, বিশ্ববিদ্যালয় শাখার ১৩তম সম্মেলনের প্রস্তুতি চলছে। আগামী ১২ ও ১৩ নভেম্বর সম্মেলন অনুষ্ঠিত হবে। ১২ নভেম্বর বেলা ১২টায় একটি সমাবেশ ও মিছিল হবে বলেও এ সময় তিনি জানান।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মনোয়ার হোসেন মাসুদ, সহ-সভাপতি মোর্শেদ আলম পায়েল, সহ-সাধারণ সম্পাদক হাবিবা জান্নাত ও সাংগঠনিক সম্পাদক উম্মে হাবিবা বেনজির প্রমুখ।

