ঢাকাWednesday , 11 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘মেসির ঝুঁকি নেয়া উচিত নয়’

Link Copied!

messi 1স্পোর্টস ডেস্ক : দুদিন আগে বার্সেলোনার সভাপতি জোসেফ মারিয়া বার্তোমিউ জানিয়েছেন, এল ক্লাসিকোতে খেলার জন্য লিওনেল মেসি ফিট হয়ে উঠার পথেই রয়েছেন। সেই কথায় নড়েচড়ে বসেছে আর্জেন্টিনা। আর্জেন্টিনার টিম চিকিৎসক সতর্ক করে জানিয়েছেন, মেসি যদি রিয়াল মাদ্রিদের বিপক্ষে ক্লাসিকোতে খেলে তবে তাকে আবার দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে চলে যেতে হতে পারে। এজন্য মেসিকে ক্লাসিকো খেলে ঝুঁকি না নেয়ার পরামর্শ দেয়া হয়।
গত ২৬ সেপ্টেম্বর লা লিগা ম্যাচে লাস পালমাসের বিপক্ষে হাঁটুর ইনজুরিতে পড়েন লিওনেল মেসি। সেই থেকেই দলের বাইরে রয়েছেন তিনি।
দুদিন আগে বার্সেলোনা সভাপতি আগামী ২১ নভেম্বর রিয়াল মাদ্রিদের বিপক্ষে তাদেরই মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে মর্যাদার এল ক্লাসিকোতে খেলবেন বলে জানান। তবে আর্জেন্টিনার টিম চিকিৎসক হোমেরো ডি অগাস্টিনো জানিয়েছেন, মেসি এমনটি করলে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে চলে যেতে পারেন।
আর্জেন্টিনার টিম চিকিৎসক হোমেরো ডি অগাস্টিনো বলেন, ‘মেসি যদি ক্লাসিকোতে খেলে তবে ইনজুরির অবস্থা আরো অবনতিকর হওয়ার সম্ভাবনা প্রবল।’
এল ক্লাসিকোর আগে মেসির পুরো ফিট হয়ে ফেরা নিয়েও সন্দেহ রয়েছে অগাস্টিনোর, ‘আমি মনে করি না সে ক্লাসিকোতে খেলার জন্য পুরো ফিট হয়ে উঠতে পারবে। কোচ (লুইস এনরিকে) মাত্র সুস্থ হয়ে উঠা কারো ওপর নির্ভর করতে পারেন না।’
এদিকে ইনজুরির কারণে বার্সেলোনার মতো আর্জেন্টিনা দলেরও বাইরে রয়েছেন লিওনেল মেসি। ২০১৮ বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম দুটি ম্যাচে খেলতে না পারা মেসি ব্রাজিল ও কলম্বিয়ার বিপক্ষে আগামী ম্যাচ দুটিতেও খেলতে পারবেন না।
প্রসঙ্গত, ২০১৮ বিশ্বকাপ বাছাই পর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচে আগামী বৃহস্পতিবার ঘরের মাঠ বুয়েন্স আইরেসে নেইমারের ব্রাজিলের মুখোমুখি হবে মেসি-আগুয়েরো ও তেভেজহীন আর্জেন্টিনা। এরপর ১৭ তারিখে প্রতিপক্ষের মাঠে কলম্বিয়ার মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা।