বিনোদন প্রতিবেদক : আগামীকাল শিল্পকলায় গাইবেন তরুণ প্রজন্মের জনপ্রিয় সঙ্গীতশিল্পী অর্ণব। চিত্রশালা অডিটোরিয়ামে কনসার্টটি শুরু হবে সকাল এগারেটায়। এর আয়োজন করেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয় কালচারাল ক্লাব।
আয়োজক সূত্রে জানা গেছে, অর্ণবের পাশাপাশি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বুয়েট),ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ, ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়, নর্থসাউথ বিশ্ববিদ্যালয় এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও গান পরিবেশন করবেন।
উল্লেখ্য, ২০০৫ সালে অর্ণবের প্রথম একক ‘চাইনা ভাবিস’ প্রকাশিত হয়। তার দ্বিতীয় একক অ্যালবাম ‘হোক কলরব’ প্রকাশিত হয় ২০০৬ সালে। সর্বশেষ ২০১৫ সালে প্রকাশ হয় তার অ্যালবাম ‘খুব ডুব’।

