ঢাকাWednesday , 11 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রথম অডিশনে বাদ পড়েছিলেন সালমান!

Link Copied!

salmanবিনোদন ডেস্ক : বলিউডে সালমান খান এখন প্রভাবশালী একজন সুপারস্টার! তিনি চাইলে যে কাউকে বলিউডে এন্ট্রি দিতে পারেন যে কোনো মুহূর্তে। অতীত ইতিহাসের দিকে তাকালে বিষয়টির প্রমানও মিলবে। অথচ এই সালমানই একদিন অডিশন দিতে গিয়ে প্রত্যাখ্যাত হয়েছিলেন! আর তাকে আর কেউ বাদ দেননি, মুক্তির প্রতীক্ষায় থাকা সালমানের আসন্ন ছবি ‘প্রেম রতন ধন পায়ো’ নির্মাতা সুরজ বারজাত্যই ছিলেন সে ব্যক্তি!
জানা গেছে, একেবারে মুক্তির দোরগোড়ায় দাঁড়িয়ে সুরজ বারজাত্যের পরিচালনায় সুপারস্টার অভিনেতা সালমান খান অভিনীত চলতি বছরে তার দ্বিতীয় ছবি ‘প্রেম রতন ধন পায়ো’। দীর্ঘ ১৬ বছর পরে এই ছবির মাধ্যমে সুরজ ও সালমান জুটিবদ্ধ হলেন। অথচ প্রথমবার যখন সালমান অভিনয়ের জন্য সুরজ বারজাত্যের কাছে অডিশন দিতে গিয়েছিলেন, তখন তাকে প্রথম অডিশনে বাদ দেয়া হয়েছিল!
প্রথম অডিশনে সালমানকে বাদ দেয়া প্রসঙ্গে সুরজ বারজাত্য বলেন, সালমান যখন প্রথম আমার অফিসে আসল অডিশনের জন্য, আমার মনে আছে সে রিসিপশনে বসে ছিল। এবং তাকে সত্যিই খুব অল্প বয়স্ক একটা ছেলে বলে মনে হয়েছিল। আমি তাকে দেখে ভাবছিলাম, তাহলে এই সেলিম সাহেবের ছেলে! একটু পর সে আমার সামনে এসে বসল, এবং তার ফটোগ্রাফ, পোর্টফলিও আমাকে দেখাল। সবকিছু দেখে আমি তার স্ক্রিন টেস্টের জন্য পাঠালাম।
সবকিছু দেখে সালমান খানকে প্রথম অডিশন থেকে বাদ দেয়া হয়েছিল। কিন্তু পরবর্তী আবার সালমানের ফটোগ্রাফগুলোই সুরজ বারজাত্যকে মোহিত করে, ফলে সালমানকে দ্বিতীয়বার অডিশনে ডেকে ছবিতে অভিনয়ের জন্য প্রস্তুত করা হয়।
উল্লেখ্য, সুরজ বারজাত্যের ছবিতে সালমান সর্বশেষ ১৬ বছর আগে অভিনয় করেছিলেন সালমান খান। আসছে ১২ নভেম্বর মুক্তির প্রতীক্ষায় থাকা ছবিটিতে সালমান খান ছাড়াও আছেন এই সময়ে বলিউডের ‘ফ্যাশন কন্যা’ খ্যাত অভিনেত্রী সোনম কাপুর।