ঢাকাTuesday , 10 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দরিদ্র হচ্ছে বিশ্বের আরো ১০ কোটি মানুষ

Link Copied!

WATER1আন্তর্জাতিক ডেস্ক : জলবায়ু পরিবর্তনের কারণে ২০৩০ সাল নাগাদ বিশ্বের আরো ১০ কোটি মানুষ চরম দারিদ্রতার মুখে পড়বে। এই জলবায়ু পরিবর্তন পাকিস্তান, গুয়াতেমালা, শ্রীলঙ্কা, তাজিকিস্তান ও ইয়েমেনের মত দেশগুলোতে সবচেয়ে বেশি প্রভাব ফেলবে বলেও রোববার প্রকাশিত বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা  হয়েছে।
‘তীব্র অভিঘাত : দারিদ্র্য রোধে জলবায়ু পরিবর্তনের প্রভাব ব্যবস্থাপনা’ শীর্ষক এই প্রতিবেদনে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের দরিদ্র জনগোষ্ঠী চরম ঝুঁকির মধ্যে রয়েছে। ঝুঁকিগুলোর মধ্যে রয়েছে-বৃষ্টিপাত কম হওয়ায় শস্য উৎপাদন ব্যাহত হচ্ছে, চরম আবহাওয়ার কারণে খাদ্য মূল্য বাড়ছে এবং তাপপ্রবাহ ও বন্যার কারণে রোগব্যাধি বৃদ্ধি পাচ্ছে।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বে চরম ক্ষতি হচ্ছে,  বিশেষত আফ্রিকা ও দক্ষিণ এশিয়ায় লোকজনকে দারিদ্র্যের মুখে ফেলছে। গবেষণায় দেখা গেছে, জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বে ২০৩০ সাল নাগাদ ৫ শতাংশের বেশি এবং ২০৮০ সাল নাগাদ ৩০ শতাংশের বেশি ফসলের ক্ষতি হবে। এছাড়া ম্যালেরিয়া ও ডায়রিয়াসহ জনস্বাস্থ্য এবং ব্যাপক তাপমাত্রার কারণে শ্রমিকদের উৎপাদন ক্ষমতার ওপর প্রভাব পড়বে।
বিশ্বের সবচেয়ে দরিদ্র অঞ্চল আফ্রিকায় জলবায়ু পরিবর্তনের কারণে ২০৩০ সাল নাগাদ খাদ্য মূল্য ১২ শতাংশের বেশি এবং ২০৮০ সাল নাগাদ ৭০ শতাংশ বৃদ্ধি পাবে।