ঢাকাTuesday , 10 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সেন্সরে বাধা রনবীর-দীপিকার ‘তামাশা’!

Link Copied!

tamasaবিনোদন ডেস্ক :  মুক্তির দোরগোড়ায় দাঁড়িয়ে চলতি বছরে মুক্তির প্রতীক্ষায় থাকা রনবীর কাপুর ও দীপিকা পাডুকোন অভিনীত বলিউডের আলোচিত ছবি ‘তামাশা’। পুরোদমে চলছে প্রমোশনের কাজ। রিলিজ ডেটও এরমধ্যে ঠিক হয়ে গেছে। অথচ ভারতীয় সেন্সর বোর্ডে গিয়ে ছবিটি পেল বিরাট ধাক্কা!
না, ছবিটিকে সেন্সর বোর্ড আটকে দেয়নি! বরং দীপিকা রনবীরের আসন্ন ছবিটির ভাগ্যে ঝুটেছে ‘এডাল্ট সার্টিফিকেট’। এবং সেন্সর বোর্ডের তরফ থেকে অশ্লীলতার দায়ে কেটে দেয়া হয়েছে পাঁচ পাঁচটি দৃশ্য। তারমধ্যে একটি দীপিকা-রনবীরের সেই লিক-লক সিনটি!
সবাই ধরেই নিয়েছিল কোনো ধরণের বাঁধা কিংবা সেন্সর বোর্ডের কাট-ছাঁট ছাড়াই উৎরে যাবে রনবীর-দীপিকা জুটির আসন্ন ছবি ‘তামাশা’। যদিও এরকম মনে করার প্রধান কারণ হচ্ছেন মেধাবী নির্মাতা ইমতিয়াজ আলীর ছবি বলেই! কিন্তু সবার ধারণাকে উড়িযে দিয়ে ইমতিয়াজ আলীর ছবি ‘তামাশা’ ভাগিয়ে নিল ‘এডাল্ট সার্টিফিকেট’-এর তকমা। অশ্লীলতার কয়েকটি দৃশ্য ছাড়াও বেশ কয়েকটি ডাইলগও ছবি থেকে কেটে ফেলার নির্দেশ দিয়েছে সেন্সর বোর্ড।
উল্লেখ্য, পর্দায় রনবীর কাপুর আর দীপিকা পাডুকোনের ক্যামিস্ট্রিটা খুব ভালোভাবেই গ্রহণ করেছে দর্শকেরা, ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ হিট হওয়া তার বড় একটি কারণ। বলিউডের এই জুটির জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ‘রকস্টার’ নির্মাতা ইমতিয়াজ আলী নির্মাণ করছেন ‘তামাশা’। ইমতিয়াজ আলীর পরিচালনায় রনবীর কাপুর ও দীপিকা পাডুকোনের অভিনয়ে ‘তামাশা’ নভেম্বরের ২৭ তারিখে মুক্তি পেতে যাচ্ছে।