ঢাকাTuesday , 10 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইংল্যান্ড সিরিজ শেষে ওয়ানডে ছাড়বেন ইউনিস!

Link Copied!

younisস্পোর্টস ডেস্ক : পাকিস্তানের সিনিয়র ব্যাটসম্যান ইউনিস খান সংযুক্ত আরব আমিরাতে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে একদিনের ক্রিকেটকে বিদায় জানাবেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ঘনিষ্ট মহলের সূত্রে এমনটাই জানা গেছে। বেশ কিছুদিন ধরে তিনি নাকি ওয়ানডেকে বিদায় জানানোর জন্য উপযুক্ত সময় খুঁজে আসছেন এই ডানহাতি ব্যাটসম্যান।
পিসিবির একটি ঘনিষ্ট মহলের বরাত দিয়ে এনডিটিভি জানায়, ‘ইউনিস খান দীর্ঘদিন ধরেই ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানানোর জন্য গভীরভাবে চিন্তা করে আসছে। ২০১৯ বিশ্বকাপকে সামনে থেকে একটি তরুণ দলকে গঠন করার জন্য টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে পরিষ্কার বার্তা দেয়া সত্ত্বেও তাকে (ইংল্যান্ডের বিপক্ষে) ওয়ানডে সিরিজের দলে অন্তর্ভুক্ত করাটা বেশ বিতর্ক জন্ম দিয়েছে।’
পিসিবির ওই ঘনিষ্ট সূত্রের দাবি, একদিনের ক্রিকেটকে বিদায় জানানোর জন্য সঠিক সময় খুঁজে আসছেন ইউনিস খান এবং ইংল্যান্ড সিরিজেই তিনি সেই সুযোগ পাচ্ছেন।
সূত্রের মতে, ‘সে এখনো এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেনি। তবে ওয়ানডে দলে তার জায়গা পাওয়া- না পাওয়ার বিতর্কের অবসান চান তিনি। আর ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে তিনি সেই সুযোগ পাচ্ছেন।’
বিশ্বকাপের পর বাংলাদেশ ও শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে জায়গা পাননি ইউনিস খান। দল থেকে বাদ পড়ে নির্বাচকদের উচ্চকিত সমালোচনা করেন তিনি। তবে গত সপ্তাহে ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত দলে ডাক পান পাকিস্তানের এই বর্ষীয়ান ক্রিকেটার।
২৬৪টি ওয়ানডে ম্যাচ খেলা ইউনিস খান তার দীর্ঘ ক্যারিয়ারের অনেক উত্থান-পতন দেখেন। গত সাত বছর ধরে ব্যাট হাতে মাত্র দুটি সেঞ্চুরি করেন তিনি। ২০১৩ সাল থেকেই পাকিস্তানের ওয়ানডে দলে অনিয়মিত হয়ে পড়েন এই ডানহাতি ব্যাটসম্যান। গত আড়াই বছরে জাতীয় দলের হয়ে মাত্র ১১টি ওয়ানডে ম্যাচে অংশ নেন দেশের হয়ে সর্বোচ্চ টেস্ট রান করা ইউনিস।
পিসিবির নির্বাচক কমিটির ওই সদস্য আরো বলেন, ‘তার (ইউনিস খান) ঘনিষ্ট বন্ধু এবং ক্রিকেট উপদেষ্টারাও মনে করেন, দলে ডাক পাওয়ার পরই সময় বুঝে ইউনিস খানের নিজেরই ওয়ানডেকে বিদায় জানানো উচিত।’ সম্প্রতি ইউনিস নিজেই আগামী মাসে অবসরের ঘোষণা দিবেন বলে মৌখিকভাবে ইঙ্গিত দিয়েছেন বলে পিসিবি কর্তার দাবি।
প্রসঙ্গত, ২০০০ সালের ফেব্রুয়ারিতে ঘরের মাঠ করাচিতে সফরকারী শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় ইউনিস খানের। পাকিস্তানের হয়ে এখনো পর্যন্ত ২৬৪টি ওয়ানডেতে ৩১. ৩৪ গড়ে ৭টি সেঞ্চুরি ও ৪৮টি হাফ সেঞ্চুরির সাহায্যে ৭ হাজার ২৪০ রান করেন তিনি। পাকিস্তানের হয়ে ইনজামাম-উল-হক, মোহাম্মদ ইউসুফ, সাঈদ আনোয়ার, শহিদ আফ্রিদি ও জাভেদ মিয়াঁদাদ- এই পাঁচজন ওয়ানডেতে ইউনিসের চেয়ে বেশি রান করেন।