তথ্যপ্রযুক্তি ডেস্ক : বিশ্বের শীর্ষ ‘মোস্ট সোশ্যালি ডিভোটেড ব্র্যান্ড’ হিসাবে স্বীকৃতি পেয়েছে মোবাইল ফোন অপারেটর রবি। ২০১৫ সালের তৃতীয় প্রান্তিকের সাফল্যের ওপর ভিত্তি করে এ ঘোষণা দিয়েছে বৈশ্বিকভাবে স্বীকৃত অনলাইন বিশ্লেষক পাবলিশিং কোম্পানি সোশ্যাল বেকারস। রবিই বাংলাদেশের একমাত্র ব্র্যান্ড যারা এ স্বীকৃতি অর্জন করেছে।
বিশ্বের বড় বড় ব্র্যান্ডগুলোকে পেছনে ফেলে এই অবস্থান নিশ্চিত করেছে রবি। র্যাঙ্কিং নির্ধারণ করতে সোশ্যাল বেকারস মূলত অনলাইনে ফ্যানদের প্রশ্ন সংখ্যা, উত্তর প্রদানের সময়সীমা, উত্তর প্রদানের হার ইত্যাদি বিষয়গুলোকে বিবেচনায় এনেছে।
এর আগে ২০১৪ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে টেলিকম ক্যাটাগরিতে রবি’র ফেসবুক পেজকে মোস্ট সোশ্যালি ডিভোটেড ব্র্যান্ড হিসাবে স্বীকৃতি দিয়েছিল সোশ্যাল বেকারস।
২০১৫ সালের তৃতীয় প্রান্তিকে রবি’র ফেসবুক পেজে উত্তর প্রদানের হার ছিল রেকর্ড সংখ্যক। পরিমানটা ছিল ৯৯ দশমিক ২ শতাংশ। মাত্র ১১ মিনিটের মধ্যে গ্রাহক ও শুভাকাঙ্খীদের প্রশ্নের উত্তর দিয়েছে রবি।
অন্যান্য সোশ্যালি ডিভোটেড ব্র্যান্ডগুলোর চেয়ে ৫ গুণ বেশি ফ্যান থাকা সত্ত্বেও রবি এ স্বীকৃতি অর্জন করতে সামথ্য হয়েছে।

