বিনোদন ডেস্ক : ‘পড়শী ৩’ অ্যালবামে সাফল্যের পর এবার ‘পড়শী ৪’ শিরোনামে অ্যালবাম নিয়ে আসবেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী পড়শী। জানিয়েছেন, ‘অ্যালবামটির গান বাছাই চলছে। ডিসেম্বর নাগাদ কাজ শুরু করবো। আগামী সপ্তাহেই রবীন্দ্রসঙ্গীতের মিউজিক ভিডিও রিলিজ হচ্ছে। শ্রোতাদের কাছ থেকে ভালো রেসপন্স পেলে অ্যালবামে অন্যান্য গানের পাশাপাশি রবীন্দ্রসঙ্গীত রাখার পরিকল্পনা আছে।’
‘আমারো পরানো যাহা চায়’ শিরোনামে রবীন্দ্রসঙ্গীতে কন্ঠ দেয়ার পাশাপাশি মডেলও হয়েছেন পড়শী। গানটির মিউজিক করেছেন সন্ধি। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন রম্য খান। আর এতে পড়শীর সঙ্গে মডেল হিসেবে ছিলেন তৌহিদুল ইসলাম আবির।
উল্লেখ্য, ২০১৩ সালের ঈদুল ফিতরে তার সর্বশেষ একক অ্যালবাম ‘পড়শী ৩’ মুক্তি পায়। এই অ্যালবামের ‘জনম জনম’ ‘হৃদয় আমার’’, ‘লাভ স্টেশন’ শীরোনামের গানগুলি বেশ জনপ্রিয়তা পায়।

