ঢাকাMonday , 9 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘দিলওয়ালে’ নিয়েই বেশি আগ্রহী দর্শক

Link Copied!

sharuk-kajolবিনোদন ডেস্ক : প্রচার প্রচারণায় সব সময় এগিয়ে থাকেন বলিউড বাদশা শাহরুখ খান। তার প্রচারণার কৌশল সব সময়ই ভিন্নকিছু। চলতি বছরে এখন পর্যন্ত কোনো ছবি মুক্তি না পাওয়ায় এমনিতেই শাহরুখ ভক্তরা মুখিয়ে আছেন তার আসন্ন ছবি ‘দিলওয়ালে’র মুক্তির দিকে। ছবির শ্যুটিং এখনো শেষ না হলেও ইতিমধ্যে বলিউডি দর্শকদের মাঝে ‘দিলওয়ালে’ নিয়ে প্রবল আগ্রহ তৈরি হয়েছে।
জানা গেছে, দীর্ঘ পাঁচ বছর পর শাহরুখ খান ও কাজল ফের জুটিবদ্ধ হলেন রোহিত শেঠির ছবি ‘দিলওয়ালে’-তে। বর্তমানে ছবিটির কাজ নিয়ে দারুন ব্যস্ত আছেন ছবির কলাকূশলীরা। আসছে ডিসেম্বরে মুক্তির লক্ষ্যে এগিয়ে যাচ্ছে ছবির কাজ, এরইমধ্যে ছবি রিলিজের দিন ক্ষণও ঠিক করা হয়েছে। ছবির শ্যুটিংয়ের ফাঁকে ফাঁকে ‘দিলওয়ালে’র প্রচারণাও লক্ষ্য করার মত। এরই মধ্যে কয়েক দফায় পোস্টার, টিজার, অডিও গান এবং ‘ক্লাইমেক্স সিন ফাঁস’ বিষয়ক প্রচারণা দেখা গেছে। সম্প্রতি প্রকাশ পেয়েছে ‘দিলওয়ালে’র আরো একটি পোস্টার। ওয়াটার ফ্রেমে লাভ সাইন আঁকা একটি চিত্রই দেখা গেছে পোস্টারটিতে, যেখানে এই ছবির কোনো কলাকূশলীদের দেখা যায়নি।
সবকিছু মিলিয়ে ভারতীয় ছবির  দর্শকরা ‘দিলওয়ালে’ নিয়ে ব্যাপক আগ্রহী। তাছাড়া পরিচালকের তরফ থেকে এরইমধ্যে জানানো হয়েছে যে চলতি বছরের শেষদিকে মুক্তির প্রতীক্ষায় থাকা ‘দিলওয়ালে’র ট্রেলার মুক্তি দেয়া হবে আসছে মাসের ৯ তারিখে। যেখানে যুক্ত করা হবে সালমান খানের আসন্ন ছবি ‘প্রেম রতন ধন পায়ো’কেও।
উল্লেখ্য, জনপ্রিয় নির্মাতা রোহিত শেঠির পরিচালনায় দীর্ঘদিন পর ফের একসাথে জুটিবদ্ধ হয়েছেন শাহরুখ খান ও কাজল। এরইমধ্যে শ্যুটিংয়ের কাজ প্রায় শেষের পথে। আসছে ১৮ ডিসেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। ছবিতে শাহরুখ, কাজল ছাড়াও বরুন ধাওয়ান, কৃতি স্যানন, জনি লিভার, বোমান ইরানি ও সঞ্জয় মিশ্রের মত জনপ্রিয় অভিনেতারা রয়েছেন।  একইদিনে জনপ্রিয় নির্মাতা সঞ্জয়লীলা বানসালির বিগ বাজেটের ছবি ‘বাজিরাও মাস্তানি’ মুক্তি পাবে।