ঢাকাMonday , 9 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ক্রোয়েশিয়ার নির্বাচনে বিরোধী দলের জয়লাভ

Link Copied!

internationalআন্তর্জাতিক ডেস্ক : ক্রোয়েশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিজেদের বিজয়ী বলে দাবি করেছে বিরোধী রক্ষণশীল দলটি। তবে জয়লাভ করলেও তাদের পক্ষে এককভাবে সরকার গঠন করা সম্ভব হবে না বলেই মনে হয়। ইতিমধ্যেই দলটি কোয়ালিশন সরকার গঠনের তোড়জোড় শুরু করেছে বলে বিবিসি জানিয়েছে।
আংশিক ফলাফলে দেখা গেছে বিরোধী এইচডিজেড পার্টি প্রায় ৬০টি আসনে জয়লাভ করেছে। তবে ৫০টির বেশি আসনে এগিয়ে রয়েছেক্ষমতাসীন সোশাল ডেমোক্রেটিক পার্টির নেতৃত্বাধীন জোট। রক্ষণশীলরা এখন একটি জোট সরকার গঠনের জন্য আলোচনা শুরু করবে  বলে ধারণা করা হচ্ছে।
এই নির্বাচনে শরণার্থী সঙ্কট ছিল অন্যতম প্রধান ইস্যু। চলতি বছর ৩ লাখ ২০ হাজার মানুষ ক্রোয়েশিয়া অতিক্রম করে ইউরোপের অন্যান্য দেশে প্রবেশ করে।
এইচডিজেড নেতা তোমিসলাভ কারামার্কো তার সমথর্কদের উদ্দেশ্যে বলেন, ‘এই বিজয় আমাদের দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। অত্যন্ত কঠিন পরিস্থিতিতে আমাদের ওপর এ দায়িত্ব অর্পিত হল।’ তাদের সঙ্গে জোট সরকার গঠনে ইচ্ছুকদের স্বাগত জানানো হবে বলেও তিনি উল্লেখ করেছেন।