ঢাকাMonday , 9 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আইসিসির চেয়ারম্যান মনোহর!

Link Copied!

monohorস্পোর্টস ডেস্ক : গত সপ্তাহের শুরুতেই ব্যাপারটি জানাজানি হয়ে যায়। আইসিসির চেয়ারম্যান পদ হারাতে যাচ্ছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডে (বিসিসিআই) সাবেক সভাপতি নারায়ণস্বামী শ্রীনিবাসন। সোমবার অবশেষে সেই ঘোষণা আসলো। এই বিতর্কিত ব্যক্তিতে আইসিসির চেয়ারম্যান পদ থেকে বরখাস্ত করলো বিসিসিআই।
সোমবার মুম্বাইয়ে বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় এন শ্রীনিবাসনকে আইসিসির চেয়ারম্যান থেকে ছাঁটাই করার সিদ্ধান্ত নেয়া হয়। গত বছরের জুনে শ্রীনি আইসিসির চেয়ারম্যান নির্বাচিত হন।
এদিকে শ্রীনিবাসনের বিকল্প হিসেবে বিসিসিআইয়ের বর্তমান সভাপতি শশাঙ্ক মনোহরকে নিযুক্ত করেছে বিসিসিআই। আগামী বছরের জুন পর্যন্ত মনোহর এই পদে অধিষ্ঠিত থাকবেন।
প্রসঙ্গত, সদ্য সমাপ্ত বিশ্বকাপে বাংলাদেশ-ভারত কোয়ার্টার ফাইনাল ম্যাচের বাজে আম্পায়ারিংয়ের প্রতিবাদ করায় শ্রীনিবাসনের ধৃষ্টতায় বাজে অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় আইসিসির তখনকার সভাপতি ও বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে।
আম্পায়ারিং নিয়ে কথা বলায় মেলবোর্নে ২৯ মার্চের ফাইনালের পর তাকে পুরস্কার বিতরণী মঞ্চে উঠতে দেননি আইসিসি চেয়ারম্যান এন শ্রীনিবাসন। অথচ আইসিসির গঠনতন্ত্র অনুযায়ী বিশ্বকাপে জয়ী দলের হাতে ট্রফি তুলে দেয়ার অধিকার সভাপতির। গঠনতন্ত্র লঙ্ঘন করায় শ্রীনিবাসনের বিরুদ্ধে ক্রিকেটবিশ্বে নিন্দার ঝড় উঠে। আর এই ঘটনায় ‘ক্ষুব্ধ’ কামাল আইসিসির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন। পাকিস্তানের সাবেক কিংবদন্ত ক্রিকেটার জহির আব্বাস কামালের জায়গায় দায়িত্ব পালন করছেন।