ঢাকাMonday , 9 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফের অভিযুক্ত নারিন

Link Copied!

sunil-narineস্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের অফ-স্পিনার সুনিল নারিন সন্দেহজন বোলিং অ্যাকশনের দায়ে ফের অভিযুক্ত হয়েছেন। শ্রীলংকার বিপক্ষে পাল্লেকেলেতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে নিজের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহের তালিকায় পড়েন এই ক্যারিবিয়ান স্পিনার।
এর আগে বেশ কয়েকবার বোলিং অ্যাকশন নিয়ে আইসিসির আতশি কাঁচের নিচে পড়লেও আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথম বোলিং অ্যাকশন নিয়ে ঝামেলায় পড়লেন কলকাতা নাইট রাইডার্স ও ওয়েস্ট ইন্ডিজের এই অফ-স্পিনার।
পাল্লেকেলেতে শনিবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ৭.৩ ওভারে ২৪ রান দিয়ে উইকেটশূন্য থাকেন সুনিল নারিন। খেলা শেষে ম্যাচ অফিসিয়ালরা ওয়েস্ট ইন্ডিজের টিম ম্যানেজমেন্টের কাছে নারিনের বলের বৈধতা নিয়ে চ্যালেঞ্জ জানান।
আইসিসির নিয়ম অনুযায়ী, আগামী ১৪ দিনের মধ্যে আইসিসি অনুমোদিত কোনো ল্যাবে বোলিং অ্যাকশন পরীক্ষায় বসতে হবে সুনিল নারিনকে। তবে পরীক্ষার ফলাফল বের হওয়ার আগ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে কোনো বাধা নেই তার।
এর আগে তিনবার সন্দেহজনক বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত হন সুনিল নারিন। তবে আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথম তিনি অভিযুক্ত হলেন।
গত বছরের অক্টোবরে চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ম্যাচে কলকাতার হয়ে ডলফিনসের বিপক্ষে খেলার সময় প্রথম সুনিল নারিনের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়। পরের ম্যাচে হোবার্ট হ্যারিকেনের বিপক্ষে সেমিফাইনালে খেলতে পারলেও সেই ম্যাচে তার বোলিং ত্রুটিপূর্ণ ধরা পড়ায় ফাইনালে খেলার জন্য অযোগ্য হন এই ক্যারিবিয়ান স্পিনার।
এরই জের ধরে গত বছরের নভেম্বরে ভারতের বিপক্ষের সফর থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন সুনিল নারিন। তবে এমতাবস্থায়ও জানুয়ারিতে বিশ্বকাপের জন্য ঘোষিত দলে তাকে অন্তর্ভূক্ত করে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। কিন্তু জানুয়ারির শেষের দিকে বিশ্বকাপ থেকে নিজের নাম প্রত্যাহার করে অ্যাকশন শুধরানোর কাজ করেন এই ক্যারিবিয়ান বোলার।
চলতি বছরের মার্চে আইসিসি অনুমোদিত দক্ষিণ আফ্রিকার একটি পরীক্ষাগারে পরীক্ষায় বসেন সুনিল নারিন। সেই পরীক্ষায় পাস করে আন্তর্জাতিক ক্রিকেটে বল করার ছাড়পত্রও পান এই রহস্যময় বোলার।
এদিকে গত এপ্রিলে আইপিএল শুরু হওয়ার আগে বেঁকে বসে মিলিয়ন ডলারের আয়োজকরা। আইপিএলে বোলিং করতে হলে নারিনকে ফের অ্যাকশন পরীক্ষায় বসতে হবে বলে সাফ জানিয়ে দেয় তারা কলকাতা নাইট রাইডার্সকে। বাধ্য হয়ে ফের চেন্নাইয়ের এক সেন্টারে বোলিং অ্যাকশন পরীক্ষায় বসেন তিনি। এই পরীক্ষায়ও পাস করেন এই কেকেআর বোলার।
বোলিং অ্যাকশন নিয়ে দীর্ঘদিনের ধকলের প্রভাবও পড়ে খেলার মাঠে। ওয়েস্ট ইন্ডিজ ও কলকাতা নাইট রাইডার্সের অন্যতম এই সেরা বোলার যেন নিজেকে হারিয়ে খুঁজছেন। গত আইপিএলের নিজেকে পুরোপুরি মেলে ধরতে পারেননি নারিন। জাতীয় দলের হয়ে গের মতো আলো ছড়াতে পারছেন না তিনি। শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচে ১৮.০০ গড়ে চার উইকেট লাভ করে পুরনো ছন্দে ফেরার আভাস দিচ্ছিলেন এই রহস্যময় স্পিনার। তবে ফের ঝামেলায় পড়লেন এই ক্যারিবিয়ান অফ-স্পিনার।