তথ্যপ্রযুক্তি ডেস্ক : দেশের বাজারে সবচে কম দামে থ্রিজি স্মার্ট ফোন নিয়ে এলো মাইসেল। ফোনটির মডেল এলিয়েন এসএক্স থ্রি। ফোনটির মূল্য মাত্র ২ হাজার ৬০০ শ’ ৯৯ টাকা।
কম দামের এই স্মার্টফোনটিতে রয়েছে সাড়ে তিন ইঞ্চির এইচভিজিএ ডিসপ্লে। আর্কষনীয় ও পাতলা আয়তনের এই হ্যান্ডসেটটিতে রয়েছে আকর্ষণীয় সব ফিচার। যা বর্তমান সময়ের চাহিদা পূরণে সক্ষম।
১ গিগাহার্জ সিঙ্গেল কোর প্রসেসর সেটটিতে ব্যবহার করা হয়েছে অ্যানড্রয়েড কিটক্যাট ৪.৪.২। সেটটির বিল্টইন মেমোরি ৫১২ এমবি। র্যাম ব্যবহার করা হয়েছে ২৫৬ এমবি।
মাইসেলের এই ফোনটির ব্যাটারি ১৪৫০ এমএএইচ লিথিয়াম আয়ন। এটির রিয়ার ক্যামেরা ২ মেগাপিক্সেলে। রিয়ারে এলইডি ফ্লাশগান আছে। ফ্রন্টে আছে ১.৩ মেগাপিক্সেলের ক্যামেরা।
নতুন সাশ্রয়ী দামের এই ফোনটি সম্পর্কে মাইসেলের ডিরেক্টর (অপারেশন) ইঞ্জিনিয়ার মো. নাহিদুল ইসলাম বলেন, ‘দেশীও ব্র্যান্ড হিসেবে মাইসেল সব সময় চায় এ দেশের সব শ্রেণির গ্রাহকের হাতে অত্যাধুনিক এবং যুগপোযোগী পণ্য পৌঁছে দিতে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশী ব্র্যান্ডের মধ্যে আমরাই এবার নিয়ে এসেছি সবচেয়ে কমদামের থ্রি-জি স্মার্ট ফোন এলিয়েন এসএক্স থ্রি।’
ফোনটিতে থ্রিজি নেটওয়ার্ক কানেকটিভিটি রয়েছে। আছে জিপিআরএস সুবিধা। আরও আছে ওয়াই-ফাই সঙ্গে প্রটেবল হটস্পট, ব্লটুথ ও এফএম রেডিও, এমপি থ্রি, এমপি ফোর।
সেটটিকে আরো উন্নত করার জন্য এতে ব্যবহার করা হয়েছে গ্রাভিটি সেন্সর ও টিপি সেন্সর।
প্রতিটি হ্যান্ডসেটের সঙ্গে বিনামূল্যে দেয়া হচ্ছেআর্কষণীয় হেডফোন, একটি চার্জার এবং একটি স্ক্রিন প্রটেক্টর। এলিয়েন এসএক্স থ্রি স্মার্টফোনটি পাওয়া যাবে দেশের যেকোনো মোবাইল আউটলেটে।

