ঢাকাSunday , 8 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষাঙ্গনে প্রথম ভেজাল বিরোধী সংগঠন

Link Copied!

campusনিজস্ব প্রতিবেদক : দেশের প্রথম কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে গঠি হলো ভেজাল বিরোধী সংগঠন। ‘সুন্দর জীবনের জন্য সচেতন হউন’ এ স্লোগানে শনিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করলো ‘কনজিউমার ইয়ূথ’।
এদিন ক্যাম্পাসে সাংবাদিক সমিতির কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটি আত্মপ্রকাশ করে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের জন্য ১২ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করেন পাবলিক হেলথ্ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের সভাপতি প্রফেসর মো. আবদুর রহমান। এসময় বিশিষ্ট পদার্থ বিজ্ঞানী প্রফেসর এ এ মামুন ও প্রফেসর মাহমুদুলহক সহ ‘কনজিউমার কেয়ার সোসাইটি’র কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
শরিফুল ইসলামকে সভাপতি (প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগ-৪০তম ব্যাচ) ও আবু রায়হানকে সংগঠনের সাধারণ সম্পাদক (লোক প্রশাসন বিভাগ-৪১তম ব্যাচ) করা হয়।
প্রফেসর এ এ মামুন তার বক্তব্যে বলেন, ‘আমাদের মস্তিষ্কেই ভেজাল রয়েছে। চারদিক ভেজালে ছেয়ে গেছে। তরুণরা যে উদ্যোগ নিয়েছে আমি এর সাথে থাকতে চাই। এটি একটি যুদ্ধ। এটি একাত্তরের যুদ্ধের চেয়েও বড় যুদ্ধ। ডাক্তার আমায় ফল খেতে বলেছেন আর আমি ফরমালিনের ভয়ে ফল খাওয়া ছেড়ে দিয়েছি। ভেজাল খাদ্যের কারণে আমরা অসুস্থ হয়ে পড়ছি। অকালে মারা যাচ্ছি। কঠিন কঠিন রোগে ভুগছি।’
এ ব্যাপারে কনজিউমার কেয়ার সোসাইটি’র সমন্বয়ক মাহী মাহফুজ বলেন, ‘আমরা শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির মধ্য দিয়ে পুরো দেশের খাদ্যকে ভেজাল মুক্ত করতে চাই।’ ক্রমান্বয়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে এমন সংগঠন গড়ে তোলা হবে বলেও জানান তিনি।
কমিটির অন্য সদস্যরা হলেন- সানাউল্লাহ মাহী (সহ-সভাপতি), হাসান দবির উদ্দিন (যুগ্ম-সম্পাদক), জয়ন্ত ফকির (সাংগঠনিক সম্পাদক), জাকারিয়া তুহিন (অর্থ সম্পাদক), রায়হান আহমেদ (পরিকল্পনা ও গবেষণা সম্পাদক), মাহমুদুল হাসান (প্রশিক্ষণ ও উন্নয়ন), ফাতিমা-তুজ-জোহরা (আইনি বিষয়ক সম্পাদক) এবং কার্যনির্বাহী সদস্য- ওয়ালিউল্লা মিঠু, নাজমুল ইসলাম প্রত্যয় ও নন্দিতা সরকার।
অনুষ্ঠান শেষে নতুন কমিটির হাতে মাছে ফরমালিন পরীক্ষা করার কিট তুলে দেন কনজিউমার কেয়ার সোসাইটির কেন্দ্রীয় নেতারা।