বিনোদন ডেস্ক : সঙ্গীতশিল্পী শাহনাজ রহমান স্বীকৃতি এখন কিছুটা সুস্থ। কয়েক দফায় কেমোথেরাপির পর তোর শারিরীক অবস্থার উন্নতি হয়েছে। গত শুক্রবার মুম্বাই থেকে দেশে ফেরেন তিনি। তবে চিকিৎসা চলবে। মাঝে আবার মুম্বাইয়ে যেতে হবে বলে জানালেন স্বীকৃতি।
বললেন, ‘কেমো এখনও ৩টা বাকি আছে। আমি আগের চেয়ে অনেকটা ভালো আছি। সবই আল্লাহর ইচ্ছা রহমত আর সবার দোয়ার বরকত।’
উল্লেখ্য, গত ২৪ আগস্ট শাহনাজ রহমান স্বীকৃতির শরীরে দুরারোগ্য ব্যাধি ব্লাড ক্যানসার ধরা পড়ে। কিছুদিন ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসার পর মুম্বাইয়ে নেয়া হয়।

