ঢাকাSunday , 8 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চ্যালেঞ্জ জিততে ভালো লাগে মাশরাফির

Link Copied!

Masrafiস্পোর্টস ডেস্ক : ইনজুরি যেন মাশরাফি বিন মর্তুজাকে ছায়ার মতোই সব সময় ঘিরে থাকে। এ পর্যন্ত বাংলাদেশের ওয়ানডে এবং টি২০ অধিনায়কের সাতবার ছুরি-কাঁচারি নিচে যেতে হয়েছে। ভারত সিরিজের আগেও ইনজুরির মুখোমুখি হয়েছিলেন নড়াইল এক্সপ্রেস। ঠিক তেমনি ডেঙ্গু থেকে ফিরে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচ খেললেন। প্রতিনিয়ত নতুন-নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছেই মাশরাফিকে। এই চ্যালেঞ্জটাই নাকি ভালো লাগে মাশরাফির।
ইনজুরি সমস্যা-ঝামেলা, এসবকেই এখন যেন অনেকটাই আপন করে নিয়েছেন মাশরাফি। শনিবার সংবাদ সম্মেলনে হাসতে হাসতে বাংলাদেশ অধিনায়ক বললেন, এসবই এখন উপভোগ করেন!
এ প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘সবাই জানেন আমার ক্যারিয়ারে অনেক ইনজুরির থাবা। ভারত সিরিজে হঠাৎ দূর্ঘটনা। এবার ডেঙ্গু। এখন খেলার চেয়ে এগুলো উপভোগ করি অনেক বেশি। চ্যালেঞ্জিং কিছু না হলে খেলতে ভালো লাগে না। ’
দেশের হয়ে ওয়ানডেতে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি হলেন মাশরাফি। এই বছর বাংলাদেশের অবিস্মরণীয় জয়ের পেছনে বড় অবদান তার অনুপ্রেরণাদায়ী নেতৃত্বের। তবু বরাবারের মতোই বিনয়ী মাশরাফি, ‘বাংলাদেশের জন্য কিছু করতে পারা সব সময়ই আনন্দদায়ক। তবে এখনও এমন কিছু করতে পারিনি। দোয়া করবেন, যেন সামনে কিছু করতে পারি।’