ঢাকাSunday , 8 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আজ রাতেই যুক্তরাষ্ট্র ফিরে যাচ্ছেন সাকিব

Link Copied!

Sakib-Al-hasanস্পোর্টস ডেস্ক : সন্তান সম্ভবা স্ত্রী উম্মে আহমেদ শিশিরকে রেখেই যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে এসেছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলার জন্য। তবে দেশে আসার পর সাকিব জানিয়েছিলেন, জরুরী কোন পরিস্থিতি তৈরী হলে তিনি ফিরেও যেতে পারেন। সম্ভবত তেমন কোন জরুরী পরিস্থিতি তৈরী হয়েছে যুক্তরাষ্ট্রে।
ফলে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের বাকি দুই ওয়ানডে এবং দুই ম্যাচের টি২০ সিরিজ না খেলেই যুক্তরাষ্ট্র ফিরে যাচ্ছেন সাকিব আল হাসান। জানা গেছে আজ রাত ৯টায় যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে বিমানে উঠবেন সাকিব।
সাকিবের যুক্তরাষ্ট্র ফিরে যাওয়ার আকস্মিক এ খবর এলো। এমনিতেই তার অনাগত সন্তান পৃথিবীতে আসার নির্দিষ্ট তারিখ ২২ কিংবা ২৩ নভেম্বর। অনেক ক্ষেত্রে নির্ধারিত সময়ের আগেও পৃথিবীর মুখ দেখতে পারে অনাগত সন্তান। বিসিবির একটি সূত্র জানিয়েছে, তেমনই কোন সংবাদ এসেছে সাকিবের কাছে। যে কারণে হঠাৎ করেই ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
সাকিবের হঠাৎ এই চলে যাওয়াতে কিছুটা হলেও দলের মধ্যে হতাশাভাব তৈরী হবে, তাতে সন্দেহ নেই। কারণ, জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাট হাত যদি মুশফিক নায়ক হন, তবে বল হাতে একাই নায়কে পরিণত হয়েছিলেন সাকিব। বলতে গেলে একাই চিগুম্বুরাদের গুঁড়িয়ে দিয়েছিলেন তিনি। তুলে নিয়েছিলেন ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবারের মত পাঁচ উইকেট।
সাকিবের হঠাৎ যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার সিদ্ধান্ত নিশ্চিতভাবেই জিম্বাবুয়ে শিবিরে আনন্দের বন্যা বইবে। কারণ, প্রথম ওয়ানডেতে যে সাকিবের হাতেই নাকাল হতে হয়েছে তাদের! তবে, এই ফিরে যাওয়ায় একটা মাইলফলক স্পর্শ করতে সাকিবের সামনে অপেক্ষার পালা বাড়লো শুধু। কারণ, সম্ভাবনা ছিল জিম্বাবুয়ের বিপক্ষে পরের ওয়ানডেতেই রাজ্জাকের সর্বোচ্চ ২০৭ উইকেটের মাইলফলক স্পর্শ করে আরও এগিয়ে যাবেন সাকিব। কিন্তু সেটার জন্য যে আরও অপেক্ষা করতে হবে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে!