ঢাকাSaturday , 7 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১ হাজার টাকায় স্মার্ট বাল্ব

Link Copied!

balbতথ্যপ্রযুক্তি ডেস্ক : স্মার্টফোনের অ্যাপের মাধ্যমে ঘরের আলো জ্বলবে। আলো নেভানোও যাবে অ্যাপের মাধ্যমে। মাত্র সাত ওয়াটের বাল্ব। আর তাতেই মিলবে ১৬ মিলিয়ন রঙ। এই বাল্বের নাম IOTA  লাইট।  এই বাতিটির আয়ু ১৫ হাজার ঘণ্টা। এই স্মার্ট বাল্বটি ভারতের বাজারে এনেছে কিউব ২৬ নামের একটি প্রতিষ্ঠান।
স্মার্ট হোম কনসেপ্টে ঘর সাজাতে এই আলো ব্যবহার করা যেতে পারে বলে জানিয়েছেন কিউব ২৬ এর কো ফাউন্ডার ও সিইও সৌরভ কুমার।
এই IOT হল একটি নেটওয়ার্ক যারা স্মার্টফোন, ট্যাব, আলো, গাড়ি সহ বিভিন্ন জিনিসকে প্রযুক্তির মাধ্যমে কানেক্ট করে। যেমন, IOT এর স্ট্রিট লাইট আপনাআপনিই বন্ধ হয়ে যায় যখন রাস্তায় কোনও যানবাহন থাকে না।
৬ নভেম্বর থেকে থেকে ইকমার্স ওয়েবসাইট ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে এই স্মার্ট বাল্ব। স্মার্ট বাল্ব বিক্রিতে ফ্লিপকার্ট প্রচুর লাভের আশা রাখছে। এই ধরনের প্রোডাক্টে মানুষের উৎসাহ ক্রমশ বাড়ছে বলেই মনে করছে এই ই-কমার্স সংস্থা।
এই আলোর আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল কল বা এসএমএস অ্যালার্ট। অর্থাৎ আপনার ফোন সাইলেন্ট মোডে থাকলেও ইনকামিং কল এলেই ‘ব্লিংক’ করতে থাকবে স্মার্ট বাল্ব।
ভারতের বাজারে স্মার্ট বাল্বটির মূল্য ১ হাজার ৪৯৯ টাকা। ভ্যাট এবং ট্যাক্সবাদে বাংলাদেশী টাকায় এটির মূল্য দাঁড়ায় ১ হাজার ৭৭৪ টাকা।