ঢাকাSaturday , 7 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফলো-অনের শঙ্কায় নিউজিল্যান্ড

Link Copied!

newzelandস্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার করা ৫৫৬ রানের জবাবে শুক্রবার টেস্টের দ্বিতীয় দিন শেষে ৫ উইকেটে ১৫৭ রান সংগ্রহ করে সফরকারী নিউজিল্যান্ড। শনিবার টেস্টের তৃতীয় দিন কেন উইলিয়ামসন একপ্রান্ত আগলে রেখে দুর্দান্ত প্রতিরোধ গড়ে তুললেও ফলো-অনের চোখ রাঙানি দিচ্ছে নিউজিল্যান্ডকে।
এই রিপোর্ট লেখা পযন্ত মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে সফরকারী নিউজিল্যান্ড ৭ উইকেট হারিয়ে ২৭৩ রান সংগ্রহ করেছে। ওয়ান-ডাউনে নামা উইলিয়ামসন ১১২ রানে অপরাজিত রয়েছেন। তার সঙ্গী ডগ ব্রেসওয়েলের সংগ্রহ ১৬ রান। ফলো-অন এড়াতে হলে সফরকারীদের ৩৫৬ রান করতে হবে।
শুক্রবার দিনের প্রথম ঘণ্টায় বিজে ওয়াটলিংকে হারায় নিউজিল্যান্ড। আগের দিনের ১৪ রানের সঙ্গে আর ১৮ রান যোগ করে ব্যক্তিগত ৩২ রানে মিচেল জনসনের বলে উইকেটের পেছনে পিটার নেভিলকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ওয়াটলিং। এরপর সপ্তম উইকেটে মার্ক ক্রেইগকে নিয়ে ৪৬ রানের জুটি গড়ে তোলেন উইলিয়ামসন।
দলীয় ২৩ রানের মাথায় ক্রেইগ ৩২ রান করে সাজঘরে ফেরেন। এরপর লেজের সারির ব্যাটসম্যান ডগ ব্রেসওয়েলকে নিয়ে দলকে ফলো-অন থেকে বাঁচানোর সংগ্রাম শুরু করেন উইলিয়ামসন।
আগের দিন টম লাথাম ৪৭ ও গাপটিল করেন ২৩ রান। ব্যাট হাতে ম্যাককলাম (৬), জেমস নিশাম (৩) ও রস টেলর (০) চরম ব্যর্থতার পরিচয় দেন।
অস্ট্রেলিয়ার হয়ে দুই মিচেল- জনসন তিনটি ও স্টার্ক দুটি করে উইকেট লাভ করেন। একটি করে উইকেটটি নেন জস হ্যাজেলউড, নাথান লায়ন ও মিচেল মার্শ।
এর আগে শুক্রবার ২ উইকেটে ৩৮৯ রান নিয়ে ব্যাটিংয়ে নামে অস্ট্রেলিয়া। দলীয় ৩৯৯ রানের মাথায় স্মিথ ফিরে গেলে চতুর্থ উইকেটে অ্যাডাম ভোজেসকে নিয়ে ১৫৭ রানের নান্দনিক জুটি গড়ে অস্ট্রেলিয়াকে রান পাহাড়ে নিয়ে যান উসমান খাজা।
নিজের প্রথম টেস্ট সেঞ্চুরিতে ডাবল সেঞ্চুরিতে রূপ দেয়ার পথেই ছিলেন উসমান খাজা। তবে ব্যক্তিগত ১৭৪ রানের মাথায় কেন উইলিয়ামসনের বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে মার্টিন গাপটিলকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। তার আউট হওয়ার সঙ্গে সঙ্গেই ইনিংস ঘোষণা করেন স্বাগতিক অধিনায়ক স্টিভেন স্মিথ।
আগের দিন ডেভিড ওয়ার্নার ১৬৩ ও জো বার্নস ৭১ রান করে ফিরে গেছেন। শুক্রবার আগের দিনের ৪১ রানের সঙ্গে আর ৭ রান যোগ করেই সাজঘরে ফেরেন স্টিভেন স্মিথ।  আর অ্যাডাম ভোজেস ৮৩ রানে অপরাজিত থাকেন।
নিউজিল্যান্ডের হয়ে কেন উইলিয়ামসন, ট্রেন্ট বোল্ট, টিম সাউদি ও জেমস নিশাম একটি করে উইকেট লাভ করেন।