ঢাকাSaturday , 7 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মুশফিকের হাফ সেঞ্চুরি

Link Copied!

sakib-musficস্পোর্টস ডেস্ক : বাংলাদেশ দলে মিস্টার ডিপেন্ডেবল কে? এক কথায় যে কেউ উত্তর দিয়ে দেবেন মুশফিকুর রহিমের নাম বলে। যদিও বিশ্বকাপে টানা দুই সেঞ্চুরি করার কারণে কেউ কেউ মাহমুদুল্লাহকেও মিস্টার ডিপেন্ডেবল বলে সম্বোধন করে থাকেন; কিন্তু সত্যিকারের মিস্টার ডিপেন্ডেবল যে মুশফিকই, তাতে কোন সন্দেহই নেই। হাফ সেঞ্চুরি করে সেটা আবরও প্রমাণ করলেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক।
জিম্বাবুয়ের বিপক্ষে যখন ব্যাটসম্যানরা একের পর এক উইকেট বিলিয়ে দিয়ে আসছিল, তখন একমাত্র ব্যতিক্রম মুশফিকুর রহিমই। একপাশ আগলে রেখে দলের রানকে বাড়িয়ে নেওয়ার অসাধারণ কাজটি করে যাচ্ছেন তিনি। শুধু একপ্রান্ত আগলে রাখাই নয়, দলীয় রানের চাকাও যাতে সমানতালে সচল থাকে সেটাও দৃঢ়তার সঙ্গে করে যাচ্ছেন মুশফিকুর রহিম।
লিটন, মাহমুদুল্লাহ কিংবা সাকিবরা যখন উইকেট বিলিয়ে দিয়ে আসছিলেন, তখন মুশফিকুর রহিম অসাধারণ এক হাফ সেঞ্চুরি করে ফেলেছেন মুশফিকুর রহিম। ক্যারিয়ারের ২৩তম হাফ সেঞ্চুরি এটা তার। ইনিংসটাকে চতুর্থ সেঞ্চুরিতে রূপান্তর করতে পারেন কি না সেটাই এখন দেখার বিষয়।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে শেষ দুই ম্যাচে অবশ্য মাঠেই নামা লাগেনি মুশফিকের। তার আগে অবশ্য ৫ ইনিংসে কোন হাফ সেঞ্চুরির দেখা পাননি। একটা ছিল অপরাজিত ৪৯ রানের ইনিংস। সর্বশেষ হাফ সেঞ্চুরি, ৭ ইনিংস আগে পাকিস্তানের বিপক্ষে ৬৫ রানের। তার আগের ম্যাচেই অসাধারণ সেঞ্চুরি পেয়েছিলেন মুশফিক।