ঢাকাSaturday , 7 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্পেন দলে ফিরলেন কস্তা

Link Copied!

kastaস্পোর্টস ডেস্ক : জাতীয় দলের হয়ে আগে থেকেই ভালো পারফর্ম করতে পারছেন না দিয়েগো কস্তা। চেলসির হয়েও চলতি মৌসুমে আলো কাড়তে পারেননি তিনি। তারপরও ইংল্যান্ড ও বেলজিয়ামের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য স্পেন দলে ডাক পেলেন ব্রাজিলে জন্মগ্রহণকারী চেলসি স্ট্রাইকার দিয়েগো কস্তা। শুক্রবার কস্তাকে নিয়েই ২৪ সদস্যের দল ঘোষণা করেন কোচ ভিসেন্তে দেল বস্ক।
ইউরো বাছাই পর্বের ম্যাচে লুক্সেমবার্গের বিপক্ষে নিষেধাজ্ঞার কারণে স্পেন দলে জায়গা হয়নি দিয়েগো কস্তার। এরপর ইউক্রেনের বিপক্ষেও তাকে দলে রাখেননি স্পেন কোচ। গত সেপ্টেম্বরে লন্ডন ডার্বিতে বিতর্কিত কর্মকাণ্ডের জন্য দেল ব্স্ক কস্তার কঠোর সমালোচনা করেন। তারপরও এই স্ট্রাইকারের ওপর ভরসা রাখেন স্প্যানিশ কোচ।
২০১৪ বিশ্বকাপের কিছুদিন আগে জন্মভূমি ব্রাজিলকে ‘না’ করে স্পেন জাতীয় দলের হয়ে খেলা শুরু করেন দিয়েগো কস্তা। তবে জাতীয় দলের হয়ে আলো ছড়াতে পারেননি তিনি। স্পেনের হয়ে এই পর্যন্ত ১১ ম্যাচে মাত্র এক গোল করেন এই চেলসি ফরোয়ার্ড।
ক্লাবের হয়ে গত মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স করলেও এবার যেন নিজেকে হারিয়ে খুঁজছেন কস্তা। চলতি মৌসুমে চেলসির হয়ে সব ধরনের প্রতিযোগিতামূলক ১৪ ম্যাচে মাত্র তিন গোল করেন তিনি।
চলতি মৌসুমে চেলসির হয়ে খুব একটা ভালো না খেললেও কস্তার ক্লাব সতীর্থ সিজার এপিলিকুয়েটা, সেস ফ্যাব্রেগাস ও পেদ্রো রদ্রিগেজকে স্পেন দলে রেখেছেন কোচজ দেল বস্ক। তবে দুর্দান্ত ফর্মে থাক অভিজ্ঞ স্ট্রাইকার আরিজ আদুরিজকে দলে রাখেননি কোচ। চলতি মৌসুমে অ্যাথলেটিক বিলবাওয়ের হয়ে ১৯ ম্যাচে ১৫ গোল করেন তিনি।
বার্সেলোনা তারকা সার্জি রবার্তো ও ম্যানচেস্টার সিটি তারকা ডেভিড সিলভা ইনজুরির কারণে স্পেন দলে জায়গা পাননি। তবে ইনজুরি কাটিয়ে ফিরেছেন বার্সেলোনার অভিজ্ঞ মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা। ইউরো বাছাইয়ের শেষ দুটি ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে স্পেনের হয়ে মাঠে নামতে পারেননি ইনিয়েস্তা।
প্রসঙ্গত, আগামী ১৩ নভেম্বর এক প্রীতি ম্যাচে ঘরের মাঠে ইংল্যান্ডকে আতিথ্য দিবে দেল বস্কের স্পেন। চারদিন পর প্রতিপক্ষের মাঠে ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা বেলজিয়ামের মুখোমুখি হবে স্প্যানিশরা।