ঢাকাSaturday , 7 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সোমালিয়ার ৯০ হাজার বেশি মানুষ বন্যায় আক্রান্ত

Link Copied!

somaliaআন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধবিধ্বস্ত সোমালিয়ার দক্ষিণাঞ্চলের ৯০ হাজারেরও বেশি মানুষ বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েক সপ্তাহের বন্যায় বাড়িঘর ছেড়ে গেছেন অধিকাংশেরও বেশি  মানুষ।
জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয় বলছে, গত ২৩ অক্টোবর থেকে চলা বন্যায় ৯০ হাজারেরও বেশি লোক ক্ষতিগ্রস্ত এবং ৪২ হাজারের মতো লোক বাস্তুচ্যুত হয়েছে। শুক্রবার প্রকাশিত ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, সোমালিয়ার দক্ষিণাঞ্চলের অধিকাংশ এলাকাই বন্যার পানিতে ডুবে গেছে। তবে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলো হচ্ছে বাকুল, বে, নিচু জুবা, মধ্য জুবা ও মধ্য শাবেল্লে।
এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও ওইসব অঞ্চলে জঙ্গি গোষ্ঠী আল শাবাবের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষ অব্যাহত রয়েছে।
জাতিসংঘ বলছে, বৃষ্টি ও নদীর পানি কমে আসলেও আরো এলাকা বন্যার পানিতে তলিয়ে যাওয়ার আশংকা এখনও কাটেনি। দেশটিতে অনেক সময়ই মৌসুমি বন্যা দেখা দিলেও আবহাওয়াবিদরা এল নিনোর প্রভাবে বন্যার ঝুঁকির বিষয়ে সতর্ক করেছেন। দেশটিতে এল নিনোর প্রভাবে সাধারণত অধিক বৃষ্টিপাত বা খরা দেখা দেয়।
গত মাসে জাতিসংঘ সতর্ক করে বলেছিল, এল নিনোর কারণে আবহাওয়াগত দুর্যোগের জন্য ২০১৬ সালের শুরুতে ২ কোটি ২০ লাখ লোকের সাহায্যের দরকার হবে। ২০১৫ সালে এ সংখ্যা ছিল এক কোটি ২০ লাখ।