ঢাকাSaturday , 7 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মিশরে বিমান চলাচল স্থগিত করেছে রাশিয়া

Link Copied!

Putinআন্তর্জাতিক ডেস্ক : সিনাই অঞ্চলে দুই শতাধিক যাত্রী নিয়ে একটি রুশ  বিমান বিধ্বস্ত হওয়ার এক সপ্তাহ পর মিশরে সব ধরনের সব ধরণের বিমান চলাচল স্থগিত করতে সম্মত হয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মেট্রোজেটের এ৩২১ -২০০ এয়ারবাসটি বোমার কারণেই বিধ্বস্ত হয়েছে বলে ব্রিটিশ ও মার্কিন কর্মকর্তারা তথ্য প্রকাশের পর এ সিদ্ধান্ত নিলেন রুশ প্রেসিডেন্ট।
রাশিয়ার গোয়েন্দা দপ্তরের প্রধানের অনুরোধে শুক্রবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ সিদ্ধান্ত নেন বলে বিবিসি জানিয়েছে। ওই বিমান ভূপাতিত হওয়ার প্রকৃত কারণ উদঘাটিত না হওয়া পর্যন্ত তার এ সিদ্ধান্ত বলবৎ থাকছে। একই সঙ্গে তিনি মিশরে অবস্থানরত পঞ্চাশ হাজারের বেশি রাশিয়ান পর্যটককে ফিরিয়ে আনারও নির্দেশ দিয়েছেন। এরই মধ্যে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রুশ পর্যটকদের ফিরিয়ে আনার কাজ শুরু হয়েছে।
এর আগে দেশটির গোয়েন্দা প্রধান আলেকজান্দার বোর্তনিকভ স্থানীয় এক টিভি চ্যানেলকে বলেন, ‘এয়ারজেটের ওই বিমানটির বিধ্বস্ত হওয়ার প্রকৃত কারণ না জানা পর্যন্ত মিশরে সকল রুশ বিমান স্থগিত করা যুক্তিযুক্ত হবে বলে আমি মনে করি।  কেননা এ অবস্থায় পর্যটকদের বহনকারী বেশিরভাগ ফ্লাইট নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।’
সিনাইয়ে রুশ বিমান বিধ্বস্ত হওয়ার পরপরই ওই এলাকায় বিমান চলাচল বাতিল করে ব্রিটেন। মিশরের সঙ্গে বিমান চলাচলে নিরাপত্তা ব্যবস্থায় কড়াকড়ি বাড়িয়েছে যুক্তরাষ্ট্রসহ বহু পশ্চিমা দেশ।
এদিকে রাশিয়ার জরুরি পরিস্থিতি নিয়ন্ত্রণ বিষয়কমন্ত্রী ভ্লাদিমির পুচকভ জানিয়েছেন, বিধ্বস্ত বিমানটির ধ্বংসাবশেষ পরীক্ষা করে দেখার জন্য মস্কো আনা হয়েছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বোমা হামলায় বিমান ভূপতিত হওয়ার দাবির সত্যতা যাচাই করে দেখার জন্যই সিনাই থেকে ধ্বংসাবশেষের প্রয়োজনীয় নমুনা মস্কো আনা হয়েছে।
গত শনিবার ২২৪জন যাত্রী নিয়ে মিশরের সিনাই উপত্যকায় বিধ্বস্ত হয় বিমানটি। এ ঘটনায় বিমানের সকল আরোহী নিহত হন।