ঢাকাFriday , 6 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভর্তিপরীক্ষায় অসদুপায়
হল থেকেই আটক ২ পরীক্ষার্থী

Link Copied!

admissionনিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তিপরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বনের অভিযোগে দুইজনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আটক দুজন হলেন আবদুস সালাম ও জোবাইদুল ইসলাম। এর মধ্যে পরীক্ষার্থী আবদুস সালামকে আটক করা হয় রাজধানীর শেরেবাংলা নগর সরকারি স্কুল অ্যান্ড কলেজ থেকে। অপরজনকে আটক করা হয় মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে। আটককৃতদের ঢাবি প্রক্টর অধ্যাপক এন আমজাদ আলীর কক্ষে আনা হয়েছে। সেখানে উপস্থিত আছেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট সারাওয়াত মেহজাবীন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আটককৃতরা পরীক্ষা চলাকালে মোবাইল ফোন থেকে প্রশ্নের উত্তর নেওয়ার চেষ্টা করছিল। এখন তাদের জিজ্ঞাসাবাদ চলছে। পরে প্রচলিত আইন অনুযায়ী তাদের শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানা গেছে।
এর আগে বৃহস্পতিবার রাতে ভর্তিপরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির চেষ্টাকালে এ চক্রের ২ সদস্যকে হাতেনাতে ধরে ফেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ক্যাম্পাস এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন মিল্টন ও পাবেল। মিল্টন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাস। তিনি বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে থাকেন। পাবেল বহিরাগত।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে আটককৃতরা ক্যাম্পাসে ভর্তিপরীক্ষার প্রশ্নফাঁস বিষয়ক লেনদেনের চুক্তি করছিল। তা জানতে পেরে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হয়ে তাদের আটক করে। এরপর তাদের গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এম আমজাদ আলী বলেন, ‘জালিয়াতির চেষ্টাকালে তাদের আটক করা হয়। এর মধ্যে আমাদের সাবেক একজন শিক্ষার্থীও আছে। তাদের গোয়েন্দা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।’
প্রসঙ্গত, শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তিপরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রশাসনের সর্বোচ্চ সতর্কতার মধ্যেও জালিয়াতচক্র সক্রিয় বলে জানা গেছে।