ঢাকাFriday , 6 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিয়ে নিয়ে যুবরাজের রসিকতা!

Link Copied!

youborajস্পোর্টস ডেস্ক : হরভজন সিং-গীতা বসরার বিয়ের পরপরই যুবরাজ সিংয়ের বিয়ে নিয়েও জল্পনা ছড়িয়ে পড়ে। ভারতীয় কোনো কোনো সংবাদমাধ্যম বিভিন্ন সূত্রের বরাত দিয়ে যুবির বিয়ে ঠিক হয়েছে বলে খবরও প্রকাশ করে। নিজের বিয়ে নিয়ে আগেভাগেই সংবাদমাধ্যম এরকম খবর প্রকাশ করায় যুবরাজ রসিকতা করেন।
এক টুইটবার্তায় যুবরাজ বলেন, ‘আমার প্রিয় মিডিয়া যখন বিয়ের মাস, জায়গাসহ সবকিছু চূড়ান্ত করে ফেলেছে, তখন দয়া করে বিয়ের তারিখটাও জানিয়ে দিন। যাতে আমি অন্তত প্রস্তুত হয়ে সঠিক সময়ে সেখানে পৌঁছতে পারি।’
আগামী বছরের ফেব্রুয়ারিতে মডেল তারকা হেজেল কিচকে যুবরাজ বিয়ে করছেন বলে খবর বেরোয়। তবে যা কিছু রটে তার তো কিছু না কিছু ঘটেই। জানা গেছে, মা শবনম এবং হেজেল ও তার কাছের কয়েকজন বন্ধুকে নিয়ে বেঙ্গালুরুর একটি মন্দিরে বেড়াতে গিয়েছিলেন যুবরাজ।
যুবরাজ-হেজেলের বিয়ে নিয়ে ডালপালা মেলার আরও বড় কারণ ১ নভেম্বর হরভজন-গীতার বিবাহোত্তর সংবর্ধনায় দুজনকে একসঙ্গে দেখা গেছে। তবে অক্টোবরে নিজে থেকেই বিয়ের কথা বলেন দ্য ফিনিশার। যুবরাজের ওই কথা এবং হেজেলের সঙ্গে তার সাম্প্রতিক ঘনিষ্ঠতাই সংবাদমাধ্যমগুলো সামনে নিয়ে এসেছে।
জানা গেছে, চণ্ডিগড়ের কাছে ফতেহগড়ের হানসালিওয়ালে গুরদুয়ারার ধর্মীয় মতে বিয়ে হবে যুবরাজের। হরভজনের মতোই তিনি বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করবেন দিল্লিতে।
সূত্রের খবর, যুবরাজের বিয়ে ঠিক হয়েছিল ১৩ ডিসেম্বর। কিন্তু পারিবারিক কোনো সদস্যের মৃত্যুতে ওই তারিখ বাতিল করা হয়। তবে যুবরাজ যতই উড়িয়ে দেয়ার চেষ্টা করুন, তার বিয়ে নিয়ে জল্পনা থামছে না!