ঢাকাFriday , 6 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাকায় সুনিধি, মঞ্চে উঠবেন রাতে

Link Copied!

sunidiবিনোদন প্রতিবেদক : ঢাকায় পৌঁছেছেন ভারতীয় সঙ্গীতশিল্পী সুনিধি চৌহান। আজ রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে আয়োজিত ‘উইন্টার ব্লাস্ট-২০১৫’-কনসার্টে পারফর্ম করবেন তিনি। কনসার্টটি আয়োজন করেছে ইনসেপশন মিডিয়া। প্রতিষ্ঠানটির চেয়্যারম্যান সোহাগ সিদ্দিকী জানিয়েছেন, সুনিধির টিম গতকালই চলে এসেছে। কিন্তু তার মায়ের অসুস্থতার জন্য কাল সুনিধি আসতে পারেননি। আজ এগারোটায় ঢাকায় এসেছেন তিনি। খানিকটা বিশ্রাম নিয়ে রাত নয়টার দিকে মঞ্চে উঠবেন।’
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় স্কাইপে বাংলাদেশী সংবাদকর্মীদের সঙ্গে কথা বলেন সুনিধি চৌহান।
উল্লেখ্য, কনসার্ট শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়। শুরুতেই গান পরিবেশন করবেন হাবিব ওয়াহিদ।