ঢাকাFriday , 6 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কাঁটাতারের বেড়া নির্মাণ দ্রুত শেষের নির্দেশ মোদির

Link Copied!

Modiআন্তর্জাতিক ডেস্ক : ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটা তারের বেড়া নির্মাণ কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বাসস জানায়, নয়াদিল্লিতে বেড়া নির্মাণ কাজের অগ্রগতি পর্যালোচনা করতে গিয়ে বাংলাদেশের সঙ্গে সীমান্ত আছে এমন রাজ্যগুলোর মুখ্য সচিবদের এই নির্দেশ দেন তিনি।
নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রীর জন-ধন যোজনা প্রকল্প সংক্রান্ত কিছু অসন্তোষের বিষয় পর্যালোচনা করেন এবং এ প্রকল্পের সুবিধা সম্পর্কে জনগণকে জানাতে বিশেষ করে মোবাইল ফোনের মাধ্যমে জনসচেতনতামূলক প্রচারণা শুরুর নির্দেশ দেন।
বৈঠকে প্রধানমন্ত্রী হাইওয়ে, রেলওয়ে, বিদ্যুৎ, কয়লা ও বিমানবন্দর খাতে অবকাঠামো প্রকল্পসমূহের কাজের অগ্রগতির সর্বশেষ অবস্থা জানতে চান।
প্রধানমন্ত্রী রেলওয়ের বিশেষ করে স্যানিটেশন সংক্রান্ত জনঅসন্তোষ পর্যালোচনা করেন এবং পরিচ্ছন্নতা নিশ্চিত করতে করার পরামর্শ দেন।