ঢাকাFriday , 6 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফরটিকস এসকর্টস হার্ট ইনস্টিটিউটে আগুন

Link Copied!

fireখুলনা প্রতিনিধি : মহানগরীর সোনাডাঙ্গায় মজিদ সরণীর ফরটিকস এসকর্টস হার্ট ইনস্টিটিউটের আগুন লাগার ঘটনা ঘটেছে।
শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
খুলনা ফায়ার সার্ভিসের কন্ট্রোল ইনচার্জ মো. রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল সোয়া ১০টার দিকে ওই হার্ট ইনস্টিটিউটের তৃতীয় তলায় অবস্থিত আইসিইউ বিভাগ থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট চেষ্টার পর পৌনে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কীভাবে এ আগুন লাগার ঘটনা ঘটে তা জানাতে পারেননি তিনি।