ঢাকাFriday , 6 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জমি নিয়ে সংঘর্ষে ১ নারী নিহত

Link Copied!

songersoগাইবান্ধা প্রতিনিধি : বেগুনক্ষেতের দখল নিয়ে গাইবান্ধার সাঘাটায় দুই পক্ষের সংঘর্ষে ১ জন নারী নিহত এবং ৪ জন আহত হয়েছেন।
শুক্রবার সকালের দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সাঘাটা থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, সাঘাটার কচুয়া ইউনিয়নের বুরুঙ্গী নামক গ্রামের একটি বেগুনক্ষেত নিয়ে দীর্ঘদিন ধরে নুরু মিয়ার সঙ্গে পাশের বাড়ির আফজাল মিস্ত্রির বিরোধ চলে আসছিল। সকালে এই জমিতে আফজাল মিস্ত্রির স্ত্রী পারুল বেগম (৩৫) বেগুন তুলতে গেলে নুরু মিয়ার লোকজন তাকে জমিতে মারপিট শুরু করে। এতে ঘটনাস্থলেই পারুল বেগমের মৃত্যু হয়। এ সময় বাধা দিয়ে গেলে আরও ৪ জন আহত হয়।
ঘটনার পরপরই নুরু মিয়ার স্বজনরা ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যায়।